শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ১১:৩২ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বাংলা‌দেশ অ‌লি‌ম্পিক অ‌্যা‌সো‌সি‌য়েশ‌নের নির্বাচন ৩০ নভেম্বর কক্সবাজারে 

নিজস্ব প্রতি‌বেদক : আগামী ৩০ ন‌ভেম্বর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনু‌ষ্ঠিত হ‌বে। একই দিনে হবে সংস্থাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। নির্বাচন ও এজিএম দুটোই কক্সবাজারে হ‌বে।

আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সোমবার কুর্মিটোলা গলফ ক্লাবে হওয়া বিওএর কার্যনির্বাহী কমিটির সভায় এই কমিশন অনুমোদন পায়।

সভায় সভাপতিত্ব করেন বিওএর সহসভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু। সংস্থাটির সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাষ্ট্রীয় সফরে বিদেশে থাকায় তিনি সভায় উপস্থিত থাকতে পারেননি।

কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালেহীন মনোয়ার, যিনি বিকেএসপির সাবেক মহাপরিচালক। তাঁর সঙ্গে সদস্য হিসেবে থাকছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি এবং বাংলাদেশ আর্চারি ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য তাহমিনা রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়