শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ১১:০৫ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

লিগে অংশ না নি‌লে বর্জনের ডাক দেয়া ক্লাবদের বিরু‌দ্ধে কঠোর শাস্তির ঘোষণা বিসিবির

স্পোর্টস ডেস্ক : বি‌সি‌বির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) আয়োজিত সব টুর্নামেন্টে অংশগ্রহণ না করা ও প্রত্যাহার সংক্রান্ত একটি নতুন ধারা সংযোজন করা হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন ঢাকা প্রিমিয়ার, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ কোয়ালিফাইং লিগ থেকেই কার্যকর হবে নতুন এই নিয়ম। এ ধারার আওতায় কোনো দল লিগে অংশগ্রহণ না করলে বা মাঝপথে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালে দলটিকে তাৎক্ষণিকভাবে অযোগ্য ঘোষণা করা হবে এবং অবনমনের মুখোমুখি হতে হবে।

বিসিবির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-

১) কোনো দল সম্পূর্ণভাবে বা আংশিকভাবে লিগে অংশগ্রহণে ব্যর্থ হলে, কিংবা লিগ শুরু হওয়ার পর প্রতিযোগিতা থেকে নিজেদের প্রত্যাহার করে নিলে, সংশ্লিষ্ট দলটি অবিলম্বে অযোগ্য ঘোষণা ও রেলিগেশনের মুখোমুখি হবে। সেই মৌসুমে দলটির পুনরায় অংশগ্রহণের কোনো অধিকার থাকবে না।

২) অযোগ্য ঘোষণার বা প্রত্যাহারের আগে যদি দলটি এক বা একাধিক ম্যাচে অংশ নিয়ে থাকে, তবে সেই সব ম্যাচের পূর্ণ পয়েন্ট প্রতিপক্ষ দলকে প্রদান করা হবে—মূল ফলাফল যাই হোক না কেন।

৩) দলটি অযোগ্য ঘোষিত হওয়ার পর যেসব দল তাদের বিপক্ষে খেলার সূচিতে ছিল, সেই সব দল স্বয়ংক্রিয়ভাবে ঐ ম্যাচের পূর্ণ পয়েন্ট পাবে।

৪) লিগ শুরুর আগে যেসব দল আনুষ্ঠানিকভাবে খেলা থেকে নাম প্রত্যাহার করবে, তাদের ক্ষেত্রে এ ধারা প্রযোজ্য নয়।

৫) কোনো মৌসুমে যদি দুটি বা তার বেশি দল অংশগ্রহণ না করা বা প্রত্যাহারের কারণে অবনমিত হয়, তবে ঐ মৌসুমে ‘রেলিগেশন লিগ’ অনুষ্ঠিত হবে না।

৬) ২০২৬–২৭ মৌসুমে কত দল উন্নীত হবে, তা নির্ধারণ করবে সিসিডিএম—২০২৫–২৬ মৌসুমে এই ধারার আওতায় কত দল অবনমিত হয়েছে তার ভিত্তিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়