শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ০৭:০৩ বিকাল
আপডেট : ০১ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

নীরব শ্রদ্ধা অস্টিনকে, কালো আর্মব্যান্ডে ভারত-অস্ট্রেলিয়া দল

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার বেন অস্টিন মাত্র ১৭ বছর বয়সে নেটে অনুশীলনের সময় প্রাণ হারালেন। বৃহস্পতিবার (৩০ অ‌ক্টোবর) সকালে তাঁর লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়, এরপরই স্তব্ধ হয়ে পড়ে মেলবোর্নের ক্রিকেট। 

ফার্নট্রি ক্রিকেট ক্লাবের নেটে সাইডআর্ম থেকে আসা একটি বল অস্টিনের ঘাড়ে আঘাত করে। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। অস্টিন হেলমেট পরে ছিলেন, তবে তাতে ছিল না ‘স্টেম গার্ড’—যা পেশাদার পর্যায়ে বাধ্যতামূলক হলেও ক্লাব ক্রিকেটে কেবল পরামর্শস্বরূপ ব্যবহৃত।

অস্টিনের মৃত্যুর পর পুরো ক্রিকেট বিশ্বে শোকের ছায়া। আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি-টোয়েন্টি শুরুর আগে এক মিনিটের নীরবতা পালন করা হয়। দুই দলের ক্রিকেটার ও কর্মকর্তারা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়