শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৫, ০৬:৪৬ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্বাসরুদ্ধর লড়াই‌, ঢাকা বিভাগ‌কে ১ উই‌কে‌টে হারা‌লো রংপুর

‌স্পোর্টস ডেস্ক : সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার এলিমিনেটর ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ঢাকাকে ১ উইকেটে হারায় রংপুর। লো স্কোরিং ম্যাচে আগে ব্যাট করে ১২৩ রানের সংগ্রহ পায় ঢাকা। জবাবে ১৯.৫ ওভারে ম্যাচ জেতে গত আসরের চ্যাম্পিয়নরা।

ঢাকাকে লড়াইয়ের সংগ্রহ এনে দেওয়ার কারিগর মোসাদ্দেক হোসেন সৈকত। বাকিদের ব্যর্থতার ভিড়ে একার লড়াইয়ে ২ চার ও ৬ ছক্কার ঝড়ে মাত্র ৩৬ বলে ৬১ রান করেন অভিজ্ঞ অলরাউন্ডার। তবে আকবরের ২৭ বলে ৪৪ রানের সামনে সেটি ম্লান হয়ে যায়। 

ম্যাচ হেরে চতুর্থ হয়ে বিদায় নিলো ঢাকা। রংপুর পেল দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকেট। চট্টগ্রাম-খুলনার মধ্যকার প্রথম কোয়ালিফায়ার ম্যাচের পরাজিত দলের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে খেলবে আকবরের রংপুর।

ছোট লক্ষ্য তাড়ায় রংপুরের শুরুটা একদমই ভালো হয়নি। ১২ ওভারের মধ্যে মাত্র ৫২ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে বর্তমান চ্যাম্পিয়নরা। ২০ বলে মাত্র ৯ রান করেন নাসির হোসেন। অভিজ্ঞ নাঈম ইসলাম ২ রান করে আউট হন।

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের নায়ক নাসুম আহমেদকে নিয়ে সপ্তম উইকেটে প্রতিরোধ গড়েন আকবর। নাসুমের দল সিলেট বাদ পড়ে যাওয়ায় প্লে-অফের জন্য রংপুরে নাম লিখিয়েছেন এই বাঁহাতি সিনার।

আকবর ও নাসুম মিলে মাত্র ৩৫ বলে গড়েন ৬২ রানের জুটি। একপর্যায়ে মনে হচ্ছিল এই জুটিতেই জিতে যাবে রংপুর। কিন্তু ১৯তম ওভারে বল হাতে নিয়ে ২৩ বলে ২৬ রান করা নাসুমকে ফিরিয়ে দেন রায়ান রাফসান রহমান। 

ওই ওভারে মাত্র ২ রান দিয়ে ২ উইকেট নেন রাফসান। ফলে শেষ ওভারে বাকি থাকে ৮ রান। তখন এক চার মেরে আকবর ফিরে গেলেও শেষ উইকেটে দলকে জেতান আব্দুল গাফফার সাকলাইন ও আবু হাশিম।

ঢাকার পক্ষে ৪ ওভারে মাত্র ১৪ রানে ৩ উইকেট নেন মাহফুজুর রহমান রাব্বি। এছাড়া রাফসান, রিপন মন্ডল ও নাজমুল ইসলাম অপু নেন ২টি করে উইকেট। 

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ঢাকাও ভালো করতে পারেনি। একপ্রান্ত আগলে রেখে সৈকত খেলেন ৬১ রানের ইনিংস। যা দলকে লড়াইয়ের পুঁজি এনে দিলেও জয়ের জন্য যথেষ্ট হয়নি। 

রংপুরের হয়ে ২টি করে উইকেট নেন নাসির, নাসুম, হাশিম ও আলাউদ্দিন বাবু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়