শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৪ রাত
আপডেট : ২২ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

এই খেলা দেখ‌তে হ‌বে না, রুমের দরজা ও ফোন বন্ধ করে ঘুমাও: পাকিস্তান ম্যাচ নিয়ে ভার‌তের অ‌ধিনায়ক

স্পোর্টস ডেস্ক : এ‌শিয়া কা‌পে আবার ভারত-পাকিস্তান লড়াই। এব‌িদিুই দ‌লের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। মাঠের বাইরেও ঘটে নানা ঘটনা। সাবেক ক্রিকেটার থেকে বিশ্লেষকরা তর্কে জড়ান। তবে সাম্প্রতিক সময়ে দুই দলের মাঠে তেমন লড়াই-ই হয় না। ভারত-পাকিস্তান ম্যাচের গল্পই বর্তমানে এমন।

এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। তবে মাঠের ঘটনা ছাপিয়ে আলোচনায় আসে ম্যাচ শেষে হাত না মেলানো নিয়ে বিতর্ক। -- ডেই‌লি ক্রিকেট 

এই ঘটনায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরিয়ে দেওয়ার দাবি জানায় পাকিস্তান। এমনকি শোনা যাচ্ছিল, টুর্নামেন্ট বয়কট করতেও পারে পাকিস্তান।

আগামীকাল (রবিবার) পাকিস্তানের বিপক্ষে আবারও মাঠে নামবে ভারত। মাঠের বাইরের নানা ঘটনায় নিশ্চিত করেই মাঠে মনোযোগ ধরে রাখা কঠিন। তবে সেসব ঘটনাকে একদমই পাত্তা দিচ্ছেন না ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।

তিনি বলেন, ‘রুমের দরজা বন্ধ করে দাও, মুঠোফোন বন্ধ রাখো আর ঘুমাও (হাসি)।’

তবে এটা যে বলা সহজ তা ভালোই জানেন সূর্য। কখনো কখনো তা অনেক কঠিন হয়ে ওঠে বলে মনে করেন ভারত অধিনায়ক। তবে বিষয়টা একান্ত নিজের ওপর বলে মন্তব্য করেছেন তিনি।

সূর্য বলেন, ‘এটা বলা সহজ। কিন্তু কখনো কখনো করা কঠিন। কারণ, আপনি বন্ধুদের সঙ্গে দেখা করেন, রাতে খেতে যান, আশপাশে অনেক মানুষের সঙ্গেও দেখা হয়। তবে বিষয়টি আপনার ওপর, আপনি কী শুনে বা মাথায় রেখে অনুশীলন বা ম্যাচে যেতে চান।

এ নিয়ে সতীর্থদের একটা বার্তাও দিয়ে রেখেছেন বলে জানিয়েছেন সূর্য, ‘আমি ছেলেদের পরিষ্কার বলে দিয়েছি—যদি তোমরা এই টুর্নামেন্টে এবং আগামীতেও ভালো করতে চাও, তাহলে আমাদের বাইরের অনেক কিছু থেকেই দূরে থাকতে হবে। আমি বলছি না সব বন্ধ করে দিতে হবে—কিছু জিনিস নেওয়া যায় যেটা ভালো। কেউ একটা ভালো পরামর্শও দিতে পারে, যেটা ম্যাচে ও মাঠে সাহায্য করতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়