শিরোনাম
◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৭ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্ব অ্যাথলেটিক্সে দ্রুততম মানব জ‌্যামাইকার অব‌লিক সেভিল

স্পোর্টস ডেস্ক : ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে অলিম্পিক চ্যাম্পিয়ন নোয়াহ লাইলসকে পেছনে ফেলে বিশ্বের দ্রুততম মানব হয়েছেন জ্যামাইকার অবলিক সেভিল।

রোববার টোকিওতে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত সেরা ৯ দশমিক ৭৭ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতেন সেভিল। ৯ দশমিক ৮২ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন তার স্বদেশি ও অলিম্পিকসে রূপাজয়ী কিশেইন টমসন। প্যারিসে ২০২৪ অলিম্পিকসে সোনা জেতা লাইলস হয়েছেন তৃতীয়। যুক্তরাষ্ট্রের এই স্প্রিন্টার দৌড় শেষ করেন ৯ দশমিক ৮৯ সেকেন্ডে। ---- অলআউট স্পোর্টস

সেভিলের দ্রুততম মানব হওয়ার সময় গ্যালারিতে উপস্থিত ছিলেন তার স্বদেশি আটবারের অলিম্পিক সোনাজয়ী উসাইন বোল্ট। ২০১৭ সালে অবসর নেওয়া এই স্প্রিন্টার বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১১টি সোনা জিতেছিলেন।

অন্যদিকে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ রেকর্ড গড়ে সোনা জিতেছেন মেলিসা জেফারসন-উডেন। যুক্তরাষ্ট্রের এই স্প্রিন্টার ১০ দশমিক ৬১ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন। সব মিলিয়ে এটি এই ইভেন্টে সর্বকালের চতুর্থ দ্রুততম সময়।

জেফারসন-উডেন প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন।

রূপা জিতেছেন জ্যামাইকার টিয়া ক্লেটন। তিনি সময় নেন ১০ দশমিক ৭৬ সেকেন্ড। প্যারিসে সোনা জেতা সেন্ট লুসিয়ার জুলিয়েন আলফ্রেড ১০ দশমিক ৮৪ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন।

অন্যদিকে ইতিহাস গড়ে ছেলেদের ১০ হাজার মিটার দৌড়ে সোনা জিতেছেন ফ্রান্সের জিমি গ্রেসিয়ের। ১৯৮৩ সালের পর পূর্ব আফ্রিকার বাইরের কোনো দৌড়বিদ হিসেবে এই ইভেন্টের চ্যাম্পিয়ন হলেন তিনি। নিজের প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিততে তিনি সময় নেন ২৮ মিনিট ৫৫ দশমিক ৭৭ সেকেন্ড।

মেয়েদের ম্যারাথনে ইথিওপিয়ার টিগিস্ট আসেফাকে পেছনে ফেলে সোনা জিতেছেন পেরেস জেপচিরচির। টোকিও অলিম্পিকে সোনা জেতা কেনিয়ার এই দৌড়বিদ ২ ঘণ্টা ২৪ মিনিট ৪৩ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হন। প্যারিস অলিম্পিকে সোনা জেতা আসেফা মাত্র ২ সেকেন্ড বেশি সময় নিয়ে রূপা জেতেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়