শিরোনাম
◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৫৭ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বা‌সিত আলি বল‌লেন, এশিয়া কাপের নাম পরিবর্তন করে ‘শ্রীলঙ্কা কাপ’ রাখা উচিত

স্পোর্টস ডেস্ক : নয় ‌সেপ্টেম্বর  থে‌কে শুরু হয়েছে এশিয়া কাপের আসর। এশিয়ার শ্রেষ্ঠত্বের এ লড়াইয়ে অংশ নিয়েছে মোট আট দল। এই টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম সফল দল শ্রীলঙ্কা। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৬বার শিরোপা জিতেছে লঙ্কানরা। শুধু তাই নয়, এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি ফাইনাল খেলেছে তারা, ১৪ বার।

চলতি আসরেও অন্যতম ফেবারিট ভাবা হচ্ছে লঙ্কানদের। সাম্প্রতিক সময়ে দারুণ খেলছেন পাথুম নিশাঙ্কা-ওয়ানিন্দু হাসারাঙ্গারা। তবে শ্রীলঙ্কাকে নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক বাসিত আলী। তবে এতে লঙ্কান ভক্তরা চাইলে খুশি হতেই পারে। এশিয়া কাপের নাম পরিবর্তন করে ‘শ্রীলঙ্কা কাপ’ রাখার দাবি তুলেছেন তিনি। -- ডেই‌লি ক্রিকেট

বাসিত আলী, ‘এশিয়া কাপের নাম পরিবর্তন করে 'শ্রীলঙ্কা কাপ' রাখা উচিত। তারা ১৪ বার ফাইনাল খেলেছে। ফাইনালে তো পৌঁছায়, তাই না? সোজা কথা, এশিয়া কাপের জায়গায় শ্রীলঙ্কা কাপ।’

এবারের এশিয়া কাপে ‘বি’ গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা। যেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং।

  • সর্বশেষ
  • জনপ্রিয়