শিরোনাম
◈ আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার: নির্বাহী ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা  (ভিডিও) ◈ রাজপথে নামার হুঁশিয়ারি আসিফের (ভিডিও) ◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে ভার‌তের বিরু‌দ্ধে জেতা ম‍্যাচ হারলো বাংলাদেশ ◈ আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি ◈ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ‘ব্লাডি সিটিজেন’ বিতর্কে ইসির নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ হাসনাত আব্দুল্লাহর (ভিডিও) ◈ গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান (ভিডিও) ◈ আইনশৃঙ্খলা জোরদার: ৩৩০ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের বিদায়, ‌বি‌পিএ‌লের প্লে-অফে রংপুর রাইডার্স  ◈ ইসরায়েলি সমর্থকদের মা‌ঠে ঢুক‌তে না দেয়ায় চাকরি হারালেন ব্রিটিশ পুলিশ কর্মকর্তা

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৭ দুপুর
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

এশিয়ান কাপ বাছাইয়ে সন্ধ‌্যায় ভিয়েতনামের মু‌খোমু‌খি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দে‌শের তুলনায় অ‌নেক শ‌ক্তিশালী দল ভি‌য়েতনাম। সেই দ‌লের বিরু‌দ্ধে অনূর্ধ্ব-২৩ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে আজ  মাঠে নামছে বাংলাদেশ। বুধবার (৩ সেপ্টেম্বর) ভিয়েত ট্রাই স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের জন্য এশিয়া কাপ কখনই সুখের স্মৃতি হয়ে আসেনি। আগের ছয়বারের ব্যর্থ চেষ্টায় ১৮ ম্যাচ খেলে জিতেছে মাত্র একটিতে। সপ্তমবারের মতো ভিয়েতনামে মূল পর্বে যাওয়ার চেষ্টা করবে বাংলাদেশ। শুরুতেই ভিয়েতনাম শক্তিশালী প্রতিপক্ষ।

এর আগে, ভিয়েতনামের সঙ্গে অনূর্ধ্ব-২৩ পর্যায়ে অতীতে দুটি ম্যাচে দেখা হয়েছে বাংলাদেশের। দু’বারই হারের তেতো স্বাদ সঙ্গী হয়। ম্যাচের আগের দিন দলে যোগ দিয়েছেন ফাহামিদুল ইসলাম। 

প্রথম ম্যাচে তার খেলার সম্ভাবনা কম। তবে জ্বরের কারণে প্রথম ম্যাচে কোচ সাইফুল বারী টিটুর ডাগ আউটে দাঁড়ানো নিয়ে রয়েছে শঙ্কা। তার বদলে দাঁড়াতে পারেন সহকারী কোচ হাসান আল মামুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়