শিরোনাম
◈ দুদকের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন নামঞ্জুর ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা: বাতিল ৩২০ ফ্লাইট, বিপর্যস্ত এভিয়েশন ও শ্রমবাজার ◈ ইরান আত্মসমর্পণ করবে না: পার্লামেন্ট স্পিকার ◈ হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দু’জনকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু ◈ ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা ◈ বিয়ের প্রলোভন, জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ—কাতারে গ্রেপ্তার আ.লীগ নেতা ◈ ক্রীড়া প্রতিমন্ত্রী ৫০০ জন খেলোয়াড় বেতনের আওতায় আনার সিদ্ধান্ত নি‌য়ে‌ছেন ◈ জ্বালানি সংকটে ভারতের কাছে জ্বালানি সহায়তা চাইলো বাংলাদেশ!(ভিডিও) ◈ মধ্যপ্রাচ্য এখন একটি ‘বিপজ্জনক মোড়ে’ দাঁড়িয়ে আছে : ওমানের সতর্কবার্তা ◈ ইরানি হামলার মধ্যে তেল উৎপাদন নিয়ে যে ঘোষণা দিল কুয়েত

প্রকাশিত : ১৩ মে, ২০২৫, ১১:৩৬ রাত
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ভারত আবার বাড়াবা‌ড়ি কর‌লে আমরা চুপ থাকবো না: শহীদ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : যুদ্ধ বিরতির ঘোষণা এলেও শেষ হয়নি ভারত-পাকিস্তান সংঘাত। এরই মধ্যে করাচিতে এক সমাবেশে অংশগ্রহণ করেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি। সেখানে তিনি নিজ দেশের সেনাবাহিনীর প্রশংসা করে জানান, চুপ থাকবেন না তারা।

আফ্রিদি বলেন, ‘পাকিস্তানের প্রতিরক্ষা ভাঙতে পারবে না কেউ। পাকিস্তানকে শত্রু বানানোর খেসারত কেমন হতে পারে, তা আশা করি ইতোমধ্যে মোদি বুঝতে পেরেছে। ’ ভারতের বিপক্ষে সাবেক এই ক্রিকেটারের অভিযোগ, ‘তারা শিশুদের হত্যা করছে, মসজিদ ও সাধারণ মানুষের ওপরও হামলা চালাচ্ছে।

যদিও আমরা শান্তিপ্রিয় জাতি, তবে আগ্রাসনের জবাবে চুপ করে থাকবো না। নিজ দেশের সেনাবাহিনীর প্রশংসা করে ওই সভায় আফ্রিদি বলেন, ‘ভারত আগ্রাসন শুরু করেছে। কিন্তু পাকিস্তানের জবাব ছিল আত্মরক্ষামূলক এবং গর্বের। আমাদের সেনাবাহিনীকে হারানো সম্ভব না। 

কাশ্মীরের পেহেলগাম হামলার জেরে পাকিস্তানের বিপক্ষে অপারেশন ‘সিঁদুর’ চালায় ভারত। যার প্রতিউত্তরে পাকিস্তানও ভারতে হামলা চালায়। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ বিরতির একটি শান্তিচুক্তি হয়। এরপরও প্রতিবেদন বলছে, থেমে নেই দুদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়