শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫, ১১:৪৫ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আজ আবাহনী ও বসুন্ধরা কিংস  ফেডারেশন কাপ ফাইনালে মুখোমুখি

নিজস্ব প্রতি‌বেদক: দে‌শিয় ফুটব‌লের দুই পরাশ‌ক্তি আবাহনী ও বসুন্ধরা কিংস দীর্ঘ ৬ বছর পর আবারও ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে। শিরোপা নির্ধারণী এই ম‌্যাচ ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচটি শুরু হবে বিকেল ২টা ৪৫ মিনিটে।

২০১৮ সালে শীর্ষ ফুটবলে পা রেখেই ফেডারেশন কাপের ফাইনালে আবাহনীর বিপক্ষে মাঠে নেমেছিল বসুন্ধরা কিংস। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে দুই দলের সেই প্রথম ফাইনাল লড়াইয়ে আবাহনী ৩-১ গোলে জয়লাভ করে ফেডারেশন কাপে তাদের হ্যাটট্রিক শিরোপা নিশ্চিত করেছিল। এরপর আর দুই দলের ফেডারেশন কাপ ফাইনালে দেখা হয়নি।

ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সর্বাধিক ৬ বারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড এবার অনেক সংকটের মধ্যেও দল গড়ে লিগে ভালো অবস্থানে আছে। পাশাপাশি জায়গা করে নিয়েছে ফেডারেশন কাপ ফাইনালে। দুই আসর পর ফাইনালে উঠে আবাহনী সমর্থকরা নতুন করে শিরোপার স্বপ্ন দেখছেন। জিতলে এটি হবে ফেডারেশন কাপে আবাহনীর ১৩তম শিরোপা,যা এবার গ্রুপ পর্ব থেকে বাদ পড়া ১১ বারের ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন মোহামেডানকে আরও এক ধাপ ছাড়িয়ে যেতে সাহায্য করবে।

ফেডারেশন কাপেরই প্রথম কোয়ালিফায়ারে ১০ জনের দল নিয়েও আবাহনী হারিয়েছিল কিংসকে। কেবল ফেডারেশন কাপেই নয়,লিগের প্রথম পর্বেও তারা কিংসকে হারায় বিদেশি খেলোয়াড় ছাড়াই। মধ্যবর্তী দলবদলে দুইজন বিদেশি যোগ করে শক্তি বাড়িয়েছে মারুফুল হকের দল।

অন্যদিকে,ঘরোয়া ফুটবলের নতুন পরাশক্তি বসুন্ধরা কিংস ফেডারেশন কাপ জিতেছে ৩ বার। সর্বশেষ আসরে মোহামেডানকে হারিয়ে শিরোপা উদ্ধার করেছিল তারা। এবার আবাহনীকে হারিয়ে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ কিংসের সামনে। তারা ফাইনালে উঠেছে দ্বিতীয় কোয়ালিফায়ারে রহমতগঞ্জকে হারিয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়