শিরোনাম
◈ জামায়াতের বিরোধিতা করতে বিএন‌পি নির্বাচনী প্রচারণায় মুক্তিযুদ্ধকেই কেন সামনে আনছে? ◈ বিশ্বকাপের আগে একাধিক পরিবর্তন ক্রিকেটের নিয়মে ◈ ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিধান কী? ◈ মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, আহত পুলিশসহ ১৫ ◈ চট্টগ্রাম বন্দর বন্ধে রপ্তানি সংকট: কর্মবিরতিতে আটকা ১৩ হাজার কনটেইনার, ঝুঁকিতে ৬৬ কোটি ডলারের বাণিজ্য ◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৫, ০৮:৩৬ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাসকিনকে পেতে আইপিএল ফ্র্যাঞ্চাইজির যোগাযোগ!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবার অভিষেক হতে পারে তাসকিন আহমেদের। ইতোমধ্যে টাইগার পেসারের সঙ্গে যোগাযোগ করেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকেও আছে সম্মতি। তবে সেখানে মেলাতে হবে একটি হিসেব।

লক্ষ্ণৌর সঙ্গে যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেছেন তাসকিন নিজেই।

 গত কয়েক মৌসুম ধরে আইপিএল আসলেই শুরু হয় তাসকিনকে নিয়ে জল্পনা-কল্পনা। গত মৌসুমেও তাকে দলে পেতে যোগাযোগ করেছিল একাধিক ফ্র্যাঞ্চাইজি। তবে বিসিবির পক্ষ থেকে অনুমতি না মেলায় যাওয়া হয়নি জনপ্রিয় লিগটিতে।
 
এবারও ব্যতিক্রম নয়। বাতাসে কান পাতলেই শোনা যায় আইপিএলের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তার যোগাযোগের গুঞ্জন। তবে এবার নিলামে তাকে কোনো দল না ভেড়ানোয় সেসব গুঞ্জনকে কেউ পাত্তা দিচ্ছিল না।
 
কিন্তু আশা কথা, এবার তাসকিন নিজেই জানালেন ২০২৫ মৌসুমে তার আইপিএলে খেলার সম্ভাবনার কথা। টাইগার পেসারের সঙ্গে যোগাযোগ করেছে লক্ষ্নৌ সুপার জায়ান্টস। আগের মৌসুমগুলোতে অনাপত্তিপত্র দেয়া নিয়ে নানা টালবাহনা হলেও এবার সায় দিয়েছে বিসিবিও। তবে বোর্ড রাজি হলেও এখনই আইপিএলে যাওয়া হচ্ছে না তাসকিনের। রিপ্লেসমেন্ট প্রয়োজন পড়লে তখন তাকে ডাকবে লক্ষ্নৌ। অর্থাৎ স্কোয়াডের কোনো বিদেশি পেসার ইনজুরিতে পড়লে বা মাঝপথে আইপিএল ছেড়ে গেলে তখন ডাক পড়বে তার।
 
 লক্ষ্নৌ থেকে যোগাযোগের বিষয়ে তাসকিন বলেন, ‘লক্ষ্নৌ সুপার জায়ান্টস থেকে আলোচনা করা হয়েছে। তাদের রিপ্লেসমেন্ট প্রয়োজন হলে ডাকবে। ডাক পেলে এবার পুরো মৌসুমের জন্য অ্যাভেইলেবল আমি। বোর্ড নিশ্চয়তা দিয়েছে, আইপিএল থেকে ডাক পেলে খেলার সুযোগ দিবে।’
 
শনিবার (২২ মার্চ) থেকে শুরু হবে আইপিএলের নতুন মৌসুম। গ্রুপ পর্বের ম্যাচ চলবে ১৮ মে পর্যন্ত। ২৫ মে ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে লিগটির ১৮তম আসরের। উৎস: সময়নিউজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়