শিরোনাম
◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক  ◈ যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! ◈ চসিক নির্বাচন: মেয়র পদে সাদিক কায়েমকে প্রার্থী করাতে চায় জামায়াত! ◈ রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম, সংশোধনের উদ্যোগ সরকারের ◈ সংসদের সামনের দিনগুলো কেমন হবে ◈ অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত, চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের ওপর ◈ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহত ◈ ক্রিকেটের মতো সংসদেও নিরপেক্ষ আম্পায়ারিং করব: স্পিকার ◈ আবারও দুবাই শহরের কেন্দ্রীয় অংশে জোরালো বিস্ফোরণের শব্দ

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৫, ০৫:৫৭ বিকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তান টানা দুই হারের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়ের মুখ দেখলো

স্পোর্টস ডেস্ক : সিরিজের প্রথম দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটারদের ব্যর্থতায় নিউজিল্যান্ডের কাছে হেরে যায় পাকিস্তান। এবার তৃতীয় ম্যাচে পরিবর্তন হয়েছে সেই দৃশ্যপটের। দুইশ রানের বেশি লক্ষ্য ৪ ওভার হাতে রেখেই টপকে গেছে তারা। ৯ উইকেটের জয়ে সিরিজে ফিরেছে সালমান আলী আগার দল।

শুক্রবার অকল্যান্ডে টস হেরে ব্যাটিংয়ে নেমে মার্ক চ্যাপম্যানের ৯৪ রানের পর ২০৪ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাবে হাসান নাওয়াজের বিধ্বংসী শতকে ২৪ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় পাকিস্তান। ৫ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে কিউইরা। অলআউট স্পোর্টস

সিরিজের প্রথম দুই ম্যাচে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরা নাওয়াজ এদিন অপরাজিত থাকেন ১০৫ রানে। ৪৫ বলের ইনিংসটি ডানহাতি এই ব্যাটার সাজান ১০ চার ও ৭ ছক্কায়। ৪৪ বলে সেঞ্চুরি পূর্ণ করে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে পাকিস্তানের দ্রুততম শতকের রেকর্ড গড়েন ২২ বছর বয়সী এই ব্যাটার। ক্যারিয়ারের তৃতীয় ম্যাচে নিজের প্রথম শতক হাঁকিয়ে ম্যাচসেরাও হয়েছেন তিনি।

লক্ষ্য তাড়ায় মোহাম্মদ হারিসকে নিয়ে দলকে উড়ন্ত সূচনা এনে দেন নাওয়াজ। ২০ বলে ৪১ রান করা হারিস ফিরলে ভাঙে ৩৫ বলে ৭৪ রানের উদ্বোধনী জুটিটি। এরপর অধিনায়ক সালমানকে নিয়ে বোলারদের ওপর তা-ব শুরু করেন নাওয়াজ।

দ্বিতীয় উইকেট জুটিতে এই দুই ব্যাটার গড়েন ৬১ বলে ১৩৩ রানের অবিচ্ছিন্ন জুটি। তবে এক্ষেত্রে অবদান আছে ইশ সোধিরও। দশম ওভারে নাওয়াজের ক্যাচ নিতে ব্যর্থ হন তিনি। সে সময় ৬৮ রানে ব্যাট করছিলেন নাওয়াজ। ৩১ বলে ৫১ রানে অপরাজিত থাকেন সালমান।

প্রথম দুই ম্যাচে হতাশ করা পাকিস্তানের পেসাররা এদিন দলকে ভালো শুরু এনে দেন। পাওয়ারপ্লের ভেতরই তুলে নেন দুই ওপেনার ফিন অ্যালেন (০) ও টিম সাইফার্টকে (১৯)। তবে অপর প্রান্তে বোলারদের ওপর তা-ব চালাতে থাকেন চ্যাপম্যান। কিন্তু ২৯ বলে ফিফটি হাঁকানো বাঁহাতি এই ব্যাটারকে তেমন কেউ সঙ্গ দিতে পারেননি। তার ৪৪ বলের ইনিংসটি থামিয়ে পাকিস্তানকে স্বস্তি এনে দেন শাহিন শাহ আফ্রিদি। সে সময় নিউ জিল্যান্ডের সংগ্রহ ছিল ১২ ওভার ৫ বলে ৫ উইকেটে ১৪১ রান।

বাকিটা সময় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব বড় সংগ্রহ গড়তে পারেনি স্বাগতিকরা। অধিনায়ক মাইকেল ব্রেসওয়েলের ৩১ রানের ইনিংসে দুইশ’র ভিত পায় তারা। পাকিস্তানের হয়ে তিন উইকেট নেন হারিস রউফ। ২টি করে উইকেট পান শাহিন, আবরার আহমেদ ও আব্বাস আফ্রিদি।

আগামী রোববার মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের চতুর্থ টি-টুয়েন্টি অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়