শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৫, ১২:৫৫ দুপুর
আপডেট : ২০ অক্টোবর, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে পৌঁছেছেন হামজা চৌধুরী

অবশেষে সব প্রতীক্ষার সমাপ্তি ঘটল। জাতীয় ফুটবল দলের প্রতিনিধিত্ব করতে বাংলাদেশে পৌঁছালেন হামজা দেওয়ান চৌধুরী। একটি ফ্লাইটে স্থানীয় সময় আনুমানিক বেলা ১১টা ৪০ মিনিটে সিলেটের ওসমানী বিমানবন্দরে পৌঁছান শেফিল্ড ইউনাইটেডের এই তারকা ফুটবলার।

হামজার মা বাংলাদেশি, বাবা গ্রানাডিয়ান। এই গত বছরের আগস্টে বাংলাদেশি পাসপোর্ট বুঝে পান হামজা। ডিসেম্বরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার ছাড়পত্র পান। এরপর থেকেই বাংলাদেশের হয়ে তার মাঠে নামার অপেক্ষায় আছেন ভক্তরা। এবার ঢাকায় পৌঁছে অপেক্ষাটা কমিয়ে দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংল্যান্ড প্রবাসী হামজা।

এশিয়ান কাপ বাছাই পর্বে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। আসন্ন ম্যাচটিতে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার কথা রয়েছে হামজার। তাতেই ইংলিশ লিগের প্রথম ফুটবলার হিসেবে দক্ষিণ এশিয়ার ফুটবলে খেলার রেকর্ড গড়বেন হামজা।

লেস্টার সিটি দিয়ে ২০১৫ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেন হামজা। চলতি বছরের শুরুর দিকে ধারে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন। গুঞ্জন আছে, ক্লাবটির সঙ্গে স্থায়ী চুক্তি করবেন তিনি। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলার অভিজ্ঞতা আছে ২৭ বছর বয়সী হামজার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়