শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৫, ১১:২৭ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

চেক বাউন্স মামলায় শেবাগের ভাই গ্রেফতার

স্পোর্টস ডেস্ক : ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগের ভাই বিনোদ শেবাগকে ৭ কোটি রুপির চেক বাউন্স মামলায় গ্রেফতার করেছে চন্ডীগড় পুলিশ। স্থানীয় আদালত তাকে বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

মামলাটি বিনোদ শেবাগ কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান জলতা ফুড অ্যান্ড বেভারেজেস কোম্পানির সঙ্গে সম্পর্কিত। তিনি ছাড়া এই ইস্যুতে আরও দুইজনের বিরুদ্ধে ইনস্ট্রুমেন্টস আইনের অধীনে অভিযোগ আনা হয়েছে। হিমাচল প্রদেশের শ্রী ন্যায়না প্লাস্টিক ফ্যাক্টরির মালিক কৃষ্ণ মোহন দিল্লী পুলিশের কাছে অভিযোগটি দায়ের করেন। 

মূলত কৃষ্ণ মোহনের প্রতিষ্ঠান থেকে জলতা ফুড অ্যান্ড বেভারেজেস কোম্পানি কিছু পণ্য কিনেছিল। পেমেন্ট হিসেবে ৭ কোটি রুপির একটি চেক দিয়েছিল জলতা ফুড অ্যান্ড বেভারেজেস কোম্পানি। তবে মানিমাজরার ওরিয়েন্টাল ব্যাংকে সেই চেক দেয়ার পরে জানা যায়, অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় চেক বাউন্স করেছে।
 টাকা না পাওয়ায় মোহন মামলা করেন। ২০২২ সালে এই বিনোদ এবং তার দুই পার্টনারকে পলাতক ঘোষণা করে আদালত এবং কোর্টে হাজিরা না দেয়ায় ২০২৩ সালের সেপ্টেম্বরে তাদের বিরুদ্ধে মামলাও দিতে বলা হয় পুলিশকে।  
 আগামী ১০ মার্চ বিনোদের আদালতে হাজিরা দেয়ার কথা। তবে তিনি জামিনের জন্য আবেদন করেছেন। এখন পর্যন্ত ১৭৪টি চেক বাউন্স মামলায় ফেঁসেছেন বিনোদ। এর মধ্যে ১৩৮টিতেই জামিনের জন্য আবেদন করেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়