শিরোনাম
◈ ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ◈ বিমান টিকিটে সিন্ডিকেট ভাঙতে ‘জিরো টলারেন্স’: এজেন্সির নাম-লাইসেন্স ও প্রকৃত মূল্য বাধ্যতামূলক ◈ দানের সম্পত্তি নিয়ে আসছে নতুন আইন ◈ বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১১ ◈ বৈদেশিক ঋণে উল্টো চিত্র, যত আসছে তার আড়াই গুণই যাচ্ছে: ইআরডি ◈ সেই ‘সবুজ মাংস’ রহস্যের অবসান, ল্যাব রিপোর্টে মিলল সম্ভাব্য কারণ ◈ ফ্যামিলি কার্ডে কড়াকড়ি, ৮ ধরনের পরিবার পাবে না সুবিধা ◈ মক্কা প্যাক্টে বাংলাদেশকে নিতে সৌদি-তুরস্ক ইতিবাচক: হুমায়ুন কবির ◈ ছিনতাইকারীর টানে রিকশা থেকে ছিটকে শিক্ষিকার মৃত্যু, হৃদয়বিদারক বর্ণনা স্বামীর ◈ সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা শুরু

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:১৮ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিল সহজে জিতলেও অনেক কষ্টে জয় পেলো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : ব্রাজিল সহজে জিতলে অনেক কষ্টে জয় পেয়েছে আর্জেন্টিনা। ব্রাজিল ৩-১ গোলে প্যারাগুয়েকে আর আর্জেন্টিনা একমাত্র গোলে করম্বিয়াকে হারিয়ে দেয়। চলমান দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে হেরে মিশন শুরু হয়েছিল টুর্নামেন্টটির সর্বোচ্চ চ্যাম্পিয়ন ব্রাজিলের। ‘বি’ গ্রুপের ম্যাচে কলম্বিয়া কাছেও হারে তারা।

তবে চূড়ান্ত পর্বে এসে ব্রাজিলকে এখন যেন ভিন্ন রূপেই দেখা যাচ্ছে। দেখিয়ে দিচ্ছে তারা কেন এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। সেলেসাও ফুটবালারদের দারুণ নৈপুণ্যে ফাইনাল রাউন্ডে এখন পর্যন্ত জিতেছে টানা তিন ম্যাচ। আর তাতেই পয়েন্ট টেবিলে সবার ওপরেও অবস্থান করছে তারা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ফাইনাল রাউন্ডের তৃতীয় ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হয়ে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচটিতে তারা ৩-১ গোলে জিতে। একই সময়ে অন্য ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনাও। আর্জেন্টাইন যুবারা কলম্বিয়াকে হারিয়েছে ১-০ গোলে। 

নিজ নিজ ম্যাচ জেতার মধ্য দিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নিজেদের জায়গাও নিশ্চিত করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে যুবাদের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে চিলিতে।

তিন ম্যাচ শেষে চূড়ান্ত পর্বে ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলেরই পয়েন্ট ৯। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থেকে বর্তমানে শীর্ষে আছে ব্রাজিলই। এই প্রতিযোগিতার শুরুতে শিরোপার অন্যতম দাবিদার ভাবা হচ্ছিল কলম্বিয়াকে। কিন্তু চূড়ান্ত পর্বে এসে ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলের কাছেই হেরেছে তারা।

সব মিলিয়ে শিরোপা লড়াইটা এখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যেই সীমিত হয়ে পড়েছে। আগামী শুক্রবার সকালে চূড়ান্ত পর্বের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। সেই ম্যাচ দিয়েই হয়তো মীমাংসা হবে শিরোপার।

  • সর্বশেষ