শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৫৪ রাত
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আমার দল চিটাগং কিংসের টাকার গরম নেই: অধিনায়ক মিঠুন

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফে চিটাগং কিংস ছাড়া বাকি তিন দলই নামি দামি ক্রিকেটার আনার চেষ্টা করেছে। কিন্তু কেনো চিটাগং সে পথে হাঁটেনি জানালেন দলটির তারকা ক্রিকেটার অধিনায়ক মোহাম্মদ মিঠুন।

তিনি অনেকটা হাসির ছলে সাংবাদিকদের মিঠুন বলছিলেন, চট্টগ্রামের টাকার গরম নেই। সে জন্য দেখাচ্ছে না। মজা করে বলা কথাটার অবশ্য ব্যাখা দিয়েছেন মিঠুন। চিটাগাং কিংসের অধিনায়ক বাস্তবিক কারণ জানালেন। টুর্নামেন্টের শেষদিকে হুট করে বড় নাম এনে কম্বিনেশন নষ্ট করার পক্ষে নন তারা।

তিনি যেমনটা বলছিলেন, টুর্নামেন্টে যে ক্রিকেটাররা খেলেছে, এখনো তারাই আছে। আমি সেটায় বিশ্বাস করি না যে রাতে একটা ক্রিকেটারকে আনলাম আর তাকে খেলিয়ে দিলাম। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার একটা বিষয় আছে। আমাদের বিদেশিরা দেখবেন যে কেউ খারাপ খেলেনি। সবাই ভালো খেলেছে। তাদের ওপর সেই বিশ্বাসটা রাখতে পারি।

এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্স উড়িয়ে আনে আন্দ্রে রাসেল, টিম ডেভিড, জেমস ভিন্সের মতো ক্রিকেটারকে। তিন জনই হয়েছে ব্যর্থ। রংপুরও ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে। 

রংপুরের প্রতিপক্ষ খুলনা টাইগার্সও ওই ম্যাচে জেসন হোল্ডার ও শিমরন হেটমায়ারকে উড়িয়ে আনে। তবে ব্যাটিংয়ে তাদের নামতেই হয়নি, ফলে সফলতা-ব্যর্থতা যাছাইয়ের সুযোগ নেই। অন্যদিকে প্রথম কোয়ালিফায়ার জিতে ফাইনাল নিশ্চিত করা ফরচুন বরিশাল যোগ করেছে নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশামকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়