শিরোনাম
◈ একনেকে এবার অনুমোদন পেল ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকার ১৬ প্রকল্প ◈ শেখ হাসিনাকে ঘিরে ঢাকা-দিল্লির ‘ছায়াযুদ্ধ’, ত্রিমুখী সংকটে ভারত ◈ চাল উৎপাদনে রেকর্ড গড়েও মহাসংকটে ভারত, নেপথ্যে কী? ◈ মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫ ◈ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের নতুন নির্দেশনা ◈ ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটারজুড়ে তীব্র যানজট ◈ কুমিল্লায় সাবেক সংসদ সদস্য বাহারের বাড়িতে আগুন ◈ জাপানে শুল্ক ছাড়াই রপ্তানি করা যাবে বাংলাদেশের ৭ হাজার ৩৭৯ পণ্য ◈ এবার দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকে তলব ◈ বিনিয়োগে অনিশ্চয়তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রভাব, কমছে শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানি

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:৩৩ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ সাকিব আল হাসান 

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় ছিলেন সাকিব আল হাসান। এবার তিনি প্রায় ১৭ বছর পর বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন। ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির জন্য যে খসড়া করেছেন নির্বাচকরা সেখানে নাম নেই সাকিবের।

খসড়া সেই তালিকায় ৩ ফরম্যাটের চুক্তির জন্য রাখা হয়েছে ৫ ক্রিকেটারকে। নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদের সাথে আছেন জাকের আলী অনিক। আর টেস্ট ও ওয়ানডের চুক্তিতে থাকছেন মুশফিকুর রহিম ও নাহিদ রানা।

শুধু টেস্টের কেন্দ্রীয় চুক্তিতে থাকতে পারেন ৪ ক্রিকেটার। সেই তালিকায় আছেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম ও খালেদ আহমেদ।

ওয়ানডে ও টি-টোয়েন্টির চুক্তি পেতে যাচ্ছেন সৌম্য সরকার, শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রাহমান, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব। তবে শুধু ওয়ানডের চুক্তিতে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। অন্যদুই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। চ্যাম্পিয়নস ট্রফির পর রিয়াদ আর খেলবেন কিনা নিশ্চিত নয়, খেলা চালিয়ে গেলে তবেই তিনি থাকবেন চুক্তির আওতায়।

জাতীয় দলে সাম্প্রতিক সময়ে তিন ফরম্যাটে খেললেও কেন্দ্রীয় চুক্তির টেস্ট ও টি-টোয়েন্টি ক্যাটাগরিতে থাকছেন হাসান মাহমুদ। টি-টোয়েন্টির চুক্তিতেও আসছে বদল। গতবারের চুক্তিতে থাকলেও এবার বাদ পড়ছেন নুরুল হাসান সোহান ও নাসুম আহমেদ। থাকছেন শেখ মেহেদী। তার সাথে যুক্ত হচ্ছেন লেগস্পিনার রিশাদ হোসেন।

তবে এবার একটা বিশেষ ক্যটাগরি প্রস্তাব করতে যাচ্ছে নির্বাচকরা। যারা জাতীয় দলের ভিন্ন ভিন্ন ফরম্যাটে খেলছেন অথচ জায়গা পাকা নয় তাদের জন্য এই ক্যাটাগরি। এই ক্রিকেটাররা কেন্দ্রীয় চুক্তির চেয়ে কম আর জাতীয় চুক্তির চেয়ে বেশি বেতন পাবেন। সম্ভাব্য ১ থেকে সোয়া লাখ টাকা। এই ক্যাটাগরির জন্য প্রস্তাব করা হয়েছে নাইম হাসান, জাকির হাসান, পারভেজ ইমন, মামুদুল হাসান জয়, শামীম পাটোয়ারি ও নাসুম আহমেদের নাম।

  • সর্বশেষ