শিরোনাম
◈ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ ◈ যেভাবে ঘরে বসে দেখবেন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল ◈ সরলথের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লি‌গের‌ শেষ ষোলোয় আতলেতিকো মা‌দ্রিদ ◈ পিলখানায় শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ◈ বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে পুলিশ ◈ দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ প্রবাসী কর্মীদের স্বার্থে আরব আমিরাতে শ্রম ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে ভারতের পরাজ‌য়ে আ‌মি খুশি : র‌বি শাস্ত্রী  ◈ ৩ সংকটে চ্যালেঞ্জের মুখোমুখি তারেক রহমান ◈ ভারতীয় নারী‌দের বিয়ে করেছেন যে সব বিদেশি ক্রিকেটাররা

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৫, ১১:৫৭ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাঠে আসছে নারী বিপিএল, খেলবে তিন দল

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রথমবারের মতো নারী ক্রিকেটারদের নিয়ে নারী বিপিএল আয়োজন করতে সিদ্ধান্ত নিয়ছে। শুক্রবার (১৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। 

এবারের আসরে তিনটি দল অংশগ্রহণ করবে তিনি জানান। ডাবল লিগ পদ্ধতিতে খেলা হবে। অর্থাৎ, তিন দল দুবার করে একে অপরের মুখোমুখি হবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। সাত ম্যাচের প্রতিযোগিতা শেষ হবে নয় দিনে।

চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, আমরা বেশ কিছুদিন ধরেই নারী ক্রিকেটারদের আরও কিভাবে এগিয়ে নেয়া যায় সে বিষয়ে আলোচনা করছিলাম। সে বিষয়টাকে মাথায় রেখেই নারীদের জন্য একটা বিপিএল করা যায় কিনা সেটা নিয়ে চিন্তাভাবনা ছিল। অবশেষে আজ চূড়ান্ত সিদ্ধান্ত হলো।
তিনি আরও বলেন, আমরা ওমেন্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজন করবো। তিনটি দল নিয়ে করার পরিকল্পনা হয়েছে। এটা বিপিএল শেষ হবার পরপরই অনুষ্ঠিত হবে। ৮-৯ দিনের ভেতরে শেষ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়