শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৫, ০৮:৫৩ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিএসএল বয়কটের ২৪ ঘণ্টার মধ্যেই ক্ষমা চেয়ে ফেরার ঘোষণা ইহসানউল্লাহর

স্পোর্টস ডেস্ক : এবছর পিএসএলে দল না পাওয়ায় পাকিস্তানি পেসার ইহসানউল্লাহর পিএসএল (পাকিস্তান সুপার লিগ) চিরদিনের জন্য বয়কটের ঘোষণা দেওয়ায় আলোড়ন সৃষ্টি হয়েছিল। এই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই তিনি তার সিদ্ধান্ত বদলে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে ক্ষমা চেয়ে আবার ফেরার ঘোষণা দিয়েছেন।

এই মৌসুমে ইহসানউল্লাহ কোনো দল না পাওয়ার পর ক্ষোভে পিএসএল থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। মুলতান সুলতানসের হয়ে ২০২৩ মৌসুমে দারুণ পারফরম্যান্স করলেও, চোট কাটিয়ে ফেরার পর তাকে দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এমনকি তার আগের দল মুলতান সুলতানসও আগ্রহ দেখায়নি। মুলতান সুলতানসের মালিক আলী তারিনের মন্তব্যও ইহসানউল্লাহকে হতাশ করে।

সংবাদমাধ্যমে ইহসানউল্লাহ বলেন, আমি পিএসএলকে বয়কট করছি, অবসর নিচ্ছি। আমাকে আর কোনো দিন পিএসএল খেলতে দেখবেন না। তবে আবেগতাড়িত হয়ে নেয়া এ সিদ্ধান্তকে তিনি ভুল বলে স্বীকার করেছেন। জিও সুপারকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি আবেগের বশে ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। পিএসএলের এখনো চার মাস বাকি, এ সময়ে আমি কঠোর পরিশ্রম করব। যারা এখন আমাকে নেয়নি, তারা পরে দলে নিতে পারে। 

ইহসানউল্লাহ ২০২৩ সালের পিএসএলে ১৪ ম্যাচে ২৩ উইকেট নিয়েছিলেন এবং ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করে সকলের নজর কাড়েন। কিন্তু চোট থেকে ফেরার পর তার বোলিং গতি কমে আসে। সম্প্রতি চ্যাম্পিয়নস টি-টোয়েন্টি কাপে চার ম্যাচে তিনি মাত্র দুটি উইকেট পান। তবে ইহসানউল্লাহ নিজে এখনো আত্মবিশ্বাসী। তিনি বলেছেন, স্পিডগান অনুসারে আমি ঘণ্টায় ১৩০-৩৫ কিলোমিটারে বোলিং করছি, যা টিভিতে ১৪০ কিলোমিটারের সমান। 

ইহসানউল্লাহ বলেছেন, পিএসএল শুরুর আগে বেশ কয়েকটি ঘরোয়া টুর্নামেন্ট রয়েছে। আমি এগুলোতে ভালো করার চেষ্টা করব। আমার লক্ষ্য হলো আগের ফর্ম ও গতি ফিরে পাওয়া। তিনি ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে ক্ষমা চেয়ে বলেন, রাগের মাথায় সিদ্ধান্ত নিয়ে ভুল করেছি। আশা করি, ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজিগুলো আমার প্রতি আস্থা রাখবে। 
ইহসানউল্লাহর এই ঘটনা প্রমাণ করে যে আবেগের বশে নেয়া সিদ্ধান্ত সব সময় সঠিক নাও হতে পারে। তবে কঠোর পরিশ্রম ও ইতিবাচক মনোভাবের মাধ্যমে তিনি হয়তো তার হারানো ফর্ম ও অবস্থান ফিরে পেতে সক্ষম হবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়