শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৪, ০৮:৪৬ রাত
আপডেট : ১০ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

চীন থেকে ১৯ গোল হজম করে নারী এশিয়া কাপ হকি শুরু করলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: নারী এশিয়া কাপের নিজেদের প্রথম ম্যাচে চীনের সামনে মেরুদ- সোজা করে দাঁড়ানোর সুযোগ পায়নি বাংলাদেশের খেলোয়াড়রা। সারাক্ষণ ছিলো আক্রমণ সামলাতে ব্যস্ত ছিলো। তার পরেও বড় ব্যবধানে হার। ওমানের মাসকটে চলমান অনূর্ধ্ব-২১ নারী এশিয়া কাপ হকিতে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে ১৯-০ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল চীনের দাপট।  

প্রথম কোয়ার্টারেই চীন ৬ গোল করে শুরু করে। দ্বিতীয় কোয়ার্টারে আরও ৪ গোল করে ড্রেসিংরুমে ফেরে। তৃতীয় কোয়ার্টারে ৪ গোলের পাশাপাশি শেষ কোয়ার্টারে ৫ গোল করে ম্যাচ শেষ করে ১৯-০ ব্যবধানে। ম্যাচজুড়ে বাংলাদেশের খেলোয়াড়দের চীনের আক্রমণ ঠেকাতে হিমশিম খেতে দেখা যায়।  

এটি বাংলাদেশের নারী হকি দলের প্রথম এশিয়া কাপ অংশগ্রহণ। জুন মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠিত এএইচএফ কাপে রানার্সআপ হয়ে আসরটি নিশ্চিত করেছিল দলটি। তবে এশিয়ার শীর্ষ দলগুলোর সঙ্গে তাদের পার্থক্য প্রথম ম্যাচেই স্পষ্ট হয়ে উঠেছে।

আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। এই ম্যাচেও বড় ব্যবধানের লড়াই হতে পারে বলে ধারণা করা হচ্ছে।   নারীদের এই পরাজয়ের আগে অনূর্ধ্ব-২১ যুব এশিয়া কাপে বাংলাদেশের পুরুষ দল দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। বিশ্বকাপ নিশ্চিত করার পাশাপাশি পঞ্চম স্থান অর্জন করেছে তারা। পুরুষদের এই সাফল্যের পটভূমিতে নারীদের এত বড় পরাজয় ভিন্ন চিত্র উপস্থাপন করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়