শিরোনাম
◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ ◈ যে কারণে আজ ২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে ◈ মার্কিন সুপ্রিম কোর্ট ‌কে‌নো ট্রাম্পের শুল্কের বিরুদ্ধে রায় দিলো? ◈ দুপু‌রে নারী এ‌শিয়া কাপ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৪, ০৬:২৫ বিকাল
আপডেট : ০১ মার্চ, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

গ্লোবাল সুপার লিগের ফাইনালে রংপুর রাইডার্স

স্পোর্টস ডেস্ক: যারা টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ হেরে ব্যাকফুটে ছিলো , সেই রংপুর রাইডার্স যে গ্লোবাল সুপার লিগের ফাইনালে খেলবে, সেটা হয়তো অনেকেই কল্পনা করেনি। খারাপের পর দুই ম্যাচ জিতে ঠিকই ফাইনালের স্বপ্ন পূরণ করলো নুরুল হাসান সোহানের দল। অঘোষিত সেমিফাইনালে লাহোর কালান্দার্সকে হারিয়ে ডিএসএলের ফাইনালের এখন বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। 

গ্লোবাল সুপার লিগের ম্যাচে পাকিস্তানের লাহোর কালান্দার্সের মুখোমুখি হয়েছিল রংপুর রাইডার্স। বৃষ্টির কারণে মাত্র ৯ ওভারে নেমে আসা ম্যাচটিতে লাহোরকে ২৩ রানে  (ডিএলএস নিয়ম) হারায় সোহানের দল। - ডেইলি ক্রিকেট

যেখানে বল হাতে দুর্দান্ত করেছেন শেখ মেহেদী হাসান।  ৯ ওভারে ১১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা লাহোর মেহেদীর করা প্রথম ওভারেই হারিয়েছে ৩ উইকেট। তারপরে আর মাথা চাড়া দিয়ে উঠতে পারেনি লাহোর। নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেও একই ধারা অব্যহত রেখেছিলেন মেহেদী। সেই ওভারেও কিপটে বোলিংয়ে তুলে নিয়েছেন একটি উইকেট। মেহেদী নির্ধারিত ২ ওভারে শেষে ১১ রান খরচের নিজের ঝুলিয়ে নিয়েছেন তিন উইকেট। 

যার ফলে পিএসএলের দলটি থামে ৭ উইকেটে ৮৭ রানে। এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে বৃষ্টিতে খেলা থামার আগে ৯ ওভারে ১ উইকেটে ৮৫ রান তোলে রংপুর। বৃষ্টিতে বেশি সময় ব্যয় হওয়ায় আর ব্যাটিংয়ে নামতে পারেনি রাইডার্সরা। আর তাতেই ডিএলএস নিয়মে লোহরের লক্ষ্য হয়ে দাঁড়ায় ৯ ওভারে ১১১ রানের। বৃষ্টি যেন লোহরের গলার কাটা হয়ে গিয়েছিলো তা একটু পরেই প্রমাণ মিলে। ২৩ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিটি। উল্লেখ্য, শনিবার (৭ ডিসেম্বর) ফাইনালে রংপুর খেলবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর পাঁচটায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়