শিরোনাম
◈ ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গললেও চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করছে বাংলাদেশ ◈ ১১ জুলাইয়ের মধ্যে সব বেসরকারি ক্লিনিকে ডেলিভারি রুম বাধ্যতামূলক, না হলে লাইসেন্স বাতিল ◈ ১৬ জুলাই ছুটি থাকবে? ‘জুলাই শহীদ দিবস’ নিয়ে সরকারের যে স্পষ্ট ব্যাখ্যা দিলেন ◈ তহবিল অনিশ্চয়তায় ধীর গতিতে বাংলাদেশের সবুজ জ্বালানি পরিকল্পনা ◈ কার্যক্রম নি‌ষিদ্ধ আওয়ামী লীগের বিচার নিয়ে আইনি অস্পষ্টতা, সংশয়  ◈ চীনে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১৮ শতাংশ ◈ বিশ্বকা‌পে ফ্রান্সের বিরু‌দ্ধে ইতিহাস গড়তে চায় মরক্কো ◈ টানা ভারী বর্ষণে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধ্বস, একই পরিবারের তিনজন সহ সাতজনের মৃত্যু ◈ ওয়ানডে সিরিজের প্রথম ম‌্যা‌চে আজ বাংলা‌দেশ-জিম্বাবু‌য়ে মু‌খোমু‌খি  ◈ ‘ট্রাফিক পুলিশকে ফোন বা অনুরোধ নয়, মন্ত্রীদের সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৪, ০৭:৩৪ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবের নাম নেই আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান দীর্ঘ সময় ধরে আইসিসির র‌্যাঙ্কিংয়ের ওপরের দিকেই ছিলোন। একটা সময় তিন ফরম্যাটেই অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। তবে সা¤প্রতিক সময়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের তালিকায় নেই সাকিবের নাম। যার কারণে সমর্থকদের মনে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন সাকিব। টেস্টের বিষয়ে এখনো আসেনি আনুষ্ঠানিক সিদ্ধান্ত। তবে ওয়ানডে ফরম্যাটে জাতীয় দলের সাবেক এ অধিনায়কের খেলে যাওয়ার কথা। তারপরও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের তালিকায় সাকিবের নাম না দেখতে পেরে অবাক হয়েছেন অনেকেই। -ডেইলি ক্রিকেট

অবশ্য আইসিসি সাকিবের নামটা র‌্যাঙ্কিং থেকে সরিয়েছে নিজেদের নিয়মের কারণেই। এক বছর কোনো ম্যাচ না খেললে নাম ওঠে না আইসিসির তালিকা থেকে সরিয়ে ফেলা হয় নাম। বাংলাদেশের অলরাউন্ডারের সঙ্গেও তাইই ঘটেছে। ২০২৩ সালের ৬ নভেম্বরের পর থেকে দেশের জার্সিতে একদিনের ক্রিকেটে আর খেলেননি সাকিব। 

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ঘটনাবহুল সেই ম্যাচটি ছিল সাকিবের শেষ ম্যাচ। টাইমড আউটের আলোড়ন তোলা ঘটনাও হয়েছিল সেদিন। আবার সাকিব ছিলেন ম্যান অব দ্য ম্যাচ। এরপর বিশ্বকাপে আরও একটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। তবে ইনজুরির কারণে সাকিব ছিলেন মাঠের বাইরে।

বিশ্বকাপ শেষে ঘরের শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে। তবে এই তিন সিরিজের একটিতেও ছিলেন না সাকিব। তবে উদ্বেগের কিছু নেই, একটি ম্যাচ খেললেই আবারও র‌্যাঙ্কিংয়ে ঢুকে যাবেন সাকিব। সব কিছু ঠিক থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন সাকিব। এরপর ওয়ানডে থেকে বিদায় নিতে পারেন টাইগার এ অলরাউন্ডার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়