শিরোনাম
◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৪, ০৪:৪০ দুপুর
আপডেট : ১০ মে, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে ওমরাহ পালনে দেখা গেল সাকিব আল হাসান

অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। সর্বশেষ ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে দেখা গিয়েছিল টাইগার এই অলরাউন্ডারকে। এরপর থেকে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রেই ছিলেন। এই মুহূর্তে পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরবে অবস্থান করছেন তিনি।

আজ (মঙ্গলবার) মোহাম্মদ শামিম খান নামের এক বাংলাদেশির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফেসবুক থেকে একটি লাইভ করা হয়। যেখানে দেখা যাচ্ছে জুব্বা পরে মক্কাতে সাকিব। এ সময় তারকা এই ক্রিকেটারকে ঘিরে কয়েকজন উচ্ছ্বসিত ভক্তের জটলা দেখা গেছে। ভক্তের সেলফির আবদারও মিটিয়েছেন সাকিব।

ভারতের মাটিতে সিরিজ চলাকালে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্ট খেলে ফরম্যাটটিতে ইতি টানার ইচ্ছাপ্রকাশ করেছিলেন সাবেক এই অধিনায়ক। যদিও আন্দোলনের মুখে সে ইচ্ছা পূরণ হয়নি। 

এরপর সদ্য সমাপ্ত আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও ছিলেন না সাকিব। আগামী বছর পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ক্রিকেট থেকেও বিদায় নেওয়ার ইচ্ছা সাকিবের। কিন্তু বর্তমান পরিস্থিতিতে পুনরায় বাংলাদেশের ক্রিকেটে ফেরা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে সাকিবের।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের টিকিটে সংসদ সদস্য হওয়া সাকিবের নামে দেশে হত্যা মামলাও হয়েছে। সাকিব এবং তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়