শিরোনাম
◈ বৈধ অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখালে কী শাস্তি, লাইসেন্স পেতে কী যোগ্যতা লাগে জানুন নিয়ম ◈ ছবি চালিয়ে বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না, চিরতরে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল ◈ কক্সবাজারের পাহাড়ি সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনের যাত্রীদের মালামাল লুট ◈ ঢাকা-২৩ আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন পেতে ৬৯ প্রার্থীর সাক্ষাৎকার নিলেন তারেক রহমান ◈ সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন-ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয় ◈ পরমাণু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লে চাপ নিতে প্রস্তুত কি দেশের গ্রিড? বড় চ্যালেঞ্জ স্পিনিং রিজার্ভ ◈ ওমা‌নের মা‌ঠে সুপার ওভারে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ ◈ শাহজালাল বিমানবন্দরে লাগেজ পেতে সময় লাগছে মাত্র ১৫-২০ মিনিট, জানালেন বিমানমন্ত্রী ◈ হা‌রের ক্ষত না শুকা‌তেই আইসিসির শাস্তি পেলো বাংলাদেশ ক্রিকেট দল ◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৪, ০১:৩১ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাদখোলা বাসে চড়বেন না বাংলাদেশের কোচ, রাতেই ছাড়তে চান ঢাকা

ডেস্ক রিপোর্ট : সাফজয়ী মেয়েদের বরণের জন্য বাফুফের প্রস্তুত রাখা ছাদখোলা বাসেও চড়বেন না কোচ পিটার বাটলার। আজ সকালে নেপাল থেকে হোয়াটসঅ্যাপে আজকের পত্রিকার এই প্রতিবেদককে এমনটাই জানিয়েছেন তিনি।

বড্ড অভিমানী বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ বাটলার। দল চ্যাম্পিয়ন হলেও তাঁর ভাঙা মনটা জোড়া লাগেনি। গত কদিন ধরে জ্বলতে থাকা দ্রোহের আগুন যেন কিছুতেই নিভছে না। সবশেষ বুধবার রাতে সাফের ফাইনালে নেপালকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা। এমন খুশির দিনে তিনি বলে দেন ‘বিদায়।’

যদিও বাফুফের সঙ্গে বাটলারের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম্বর। তারপরই তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নারী ফুটবল দলের কোচের চেয়ার ছাড়বেন। তেমনটা সাংবাদিকদেরও জানিযে বলেছেন, ‘চুক্তিকে আমি সম্মান করি। তাই এখনই কোচের দায়িত্ব ছাড়ছি না। তবে এটাই মেয়েদের কোচ হিসেবে আমার শেষ ম্যাচ ছিল। ৩১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে কোচের দায়িত্বটাও ছাড়ব।’ বলেছেন ছাদখোলা বাসে না ওঠার কথাও, ‘না, এটা আমার জন্য নয়। আমি বাসে চড়ব না। মেয়েদের উপভোগ করতে দিন। তাঁরা ঘুরে বেড়াক। আমি অন্য একটি ফ্লাইট ধরার চেষ্টা করছি।’

অন্য ফ্লাইট কেন, আপনি মেয়েদের সঙ্গে একই ফ্লাইটে বাংলাদেশে আসছেন না? এমন প্রশ্নের উত্তরে পিটার বলেন, ‘হ্যাঁ, আসব। তবে আজ রাতেই আমি ইংল্যান্ডের বিমান ধরতে চাই। আমাকে বাড়ি ফিরতে হচ্ছে।’

বেশি দিন হয়নি বাংলাদেশ নারী ফুটবলের দায়িত্ব নিয়েছেন পিটার। তাকে মূলত আনা হয় বাফুফের এলিট একাডেমিতে কাজ করানোর জন্য। বছরখানেক সেখানে কোচিং করিয়ে গত মার্চে নারী ফুটবল দলের দায়িত্ব নেন।

এর মধ্যে ঘটে গেল অনেক কিছু। এক সাফ জয়ের আড়ালে কতশত আলোচনা। দলের মধ্যে দলাদলি। কোচকে নিয়ে কানাঘুষা। এসবে হয়তো ভীষণ মন খারাপ বাটলারের। তাইতো সব ছেড়ে একটু সুখের আশায় নিজ মাতৃভূমি ইংল্যান্ডে ফিরতে চাইছেন ওয়েস্টহামের সাবেক এই মিডফিল্ডার।

  • সর্বশেষ