শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৪, ১১:০১ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাফ ফুটবল জয়ী নারী দলকে সংবর্ধনা জানাতে প্রস্তুত ছাদখোলা বাস

নিজস্ব প্রতিবেদক: বুধবার (৩০ অক্টোবর) বাংলাদেশ নারী ফুটবল দল টানা দ্বিতীয়বার  সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করেছে। ফুটবলারদের আবারও ছাদখোলা বাসে সংবর্ধনা দিতে যাচ্ছে বাফুফের সদ্য নির্বাচিত কমিটি। এজন্য বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসও প্রস্তুত করা হচ্ছে।

এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব। তিনি জানান, একটি ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন ফুটবলারদের শহর প্রদক্ষিণ করানো হবে। এজন্য বিআরটিসির একটি বাস প্রস্তুত করা হচ্ছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে কাঠমান্ডু থেকে ঢাকায় এসে পৌঁছাবেন সাফ বিজয়ী মনিকা চাকমা-মারিয়া মান্দারা। দুই বছর আগে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফেরার পর ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে মতিঝিলের বাফুফে ভবনে ফিরেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। সেসময় সাবিনা, সানজিদা, মাসুরাদের প্রতি অভিনন্দনের বৃষ্টি ঝরিয়েছিলেন রাস্তার দুই ধারে দাঁড়ানো ফুটবলপ্রেমীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়