শিরোনাম
◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৪, ০১:৩১ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিবি পাপন ছাড়াও যাদের পরিচালক পদ বাতিল করলো

সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনসহ ১১ জনের পরিচালক পদ বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে বিসিবি জানায়, টানা ৩ সভায় হাজির না থাকায় গঠনতন্ত্র অনুযায়ী ১২জন পরিচালকের পদ বাতিল করা হয়েছে। তারা হলেন নাজমুল হাসান পাপন, আ জ ম নাসির, শেখ সোহেল, মঞ্জুর কাদের, আহমেদ নজিব, ইসমাইল হায়দার মল্লিক, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, সফিউল আলম চৌধুরী নাদেল, তানভির আহমেদ টিটু, ওবায়েদ নিজাম ও গাজী গোলাম মোর্তজা পাপ্পা।

একই সভায় নাঈমুর রহমান দূর্জয়, এনায়েত হোসেন সিরাজ ও খালেদ মাহমুদ সুজনের পদত্যাগের আবেদন অনুমোদন দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়