শিরোনাম
◈ মেধাভিত্তিক প্রজন্ম গড়ে প্রযুক্তিনির্ভর বাংলাদেশের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বিনামূল্যে ফেসবুক ভেরিফায়েড ব্যাজ, চালু হচ্ছে মেটার নতুন সুবিধা ◈ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী ◈ রাষ্ট্রপতির দায়মুক্তি নিয়ে বিতর্ক, কী বলছে বাংলাদেশের সংবিধান ◈ নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ১০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্যভাণ্ডার তৈরি করছে সরকার, আসছে নজরদারিতে ◈ ২৬ দিনের অনশন ভেঙে সমালোচনার মুখে সোনম ওয়াংচুক, ভিডিও বার্তায় দিলেন জবাব (ভিডিও) ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর অবসর পর্তুগালকে কোটি কোটি টাকার ক্ষতির মুখে ফেলে দেবে, কেন এমন দাবি বিপণন বিশেষজ্ঞদের? ◈ মধ্যরাতে ফের ন‌রেন্দ্র মোদির ভিডিওবার্তা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ইস্যুতে সরকারের অবস্থান চূড়ান্ত?  ◈ সোশ্যাল মিডিয়ায় পোস্ট নয়, বিদায় হবে স্মরণীয়, কবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন মেসি? ◈ সাহাবু‌দ্দিনসহ  কোন কোন রাষ্ট্রপতি তাদের মেয়াদ পূর্ণ করতে পারেননি

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৫১ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৫ সালের ১১ জুন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

স্পোর্টস ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রের ফাইনাল অনুষ্ঠিত হবে লর্ডসে। এবার এই ফাইনালের তারিখ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৫ সালের ১১ জুন থেকে শুরু হবে এবারের এই ফাইনাল।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এ নিয়ে টানা তিনবার আয়োজিত হচ্ছে ইংল্যান্ডের মাটিতে। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দুই বছরের চক্রে দলগুলো নিজেদের মধ্যে সিরিজ খেলে সেরা দুই দল নিয়ে অনুষ্ঠিত হয় ফাইনাল।

এর আগে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। দুইবারই রানার্সআপ হয়েছে ভারত।ফাইনাল দেখার সুযোগ পাবেন বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ক্রিকেটের ভক্ত-সমর্থকরা। খেলার দেখার টিকিটের জন্য দর্শকদের রেজিষ্ট্রেশন করতে বলা হয়েছে আইসিসির পক্ষ থেকে। সপ্তাহব্যাপী ক্রিকেট উৎসবে সামিল হতে পারবেন ক্রিকেটেপ্রেমীরা।

আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, খুব দ্রুতই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ক্রিকেটীয় দিনপঞ্জিকাতে ভালো অবস্থান দখল করে নিয়েছে। ২০২৫ সালে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তারিখ ঘোষণা করতে পেরে আমরা খুবই আনন্দিত। টিকিটের বড় রকমের চাহিদা থাকবে, যা ভক্তদের রেজিস্টার করার জন্য উৎসাহিত করবে। রেজিস্টার করার মাধ্যমে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তারা নিজেদের উপস্থিতি নিশ্চিত করতে পারবে।
এদিকে এবারই প্রথম লর্ডসের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এর আগে ২০২১ এবং ২০২৩ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল দ্য ওভালে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়