শিরোনাম
◈ গ্যাস সংকট মোকাবিলায় আমদানিনির্ভর এলএনজি: বৈদেশিক মুদ্রা ও ভর্তুকিতে রেকর্ড চাপের আশঙ্কা ◈ চাকরির স্বপ্নে মানবপাচার, স্ক্যাম সেন্টার থেকে যুদ্ধক্ষেত্রে বাংলাদেশিরা ◈ ক্রিকেট বিশ্বকাপের দলেও বেশি ক্রিকেটার চাই! ফুটবল বিশ্বকাপ দেখে দাবি অস্ট্রেলিয়ার ◈ ডেসকাটের পর এবার আরেক কোচ ভারতীয় দ‌লের দায়িত্ব ছাড়‌লেন ◈ মেট্রোরেল লাইন-৫: অর্থসংকটে চীনা প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার প্রস্তাব প্রত্যাহার ◈ বগুড়ায় চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা ◈ জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ, ১৭ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার ◈ ‘এটা তো সবে শুরু’: ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কী? ◈ সংবিধানে বড় পরিবর্তনের পথে, বাড়ছে রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা ◈ বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রকল্পে ব্যয় বাড়লো ৬ কোটি ৭১ লাখ টাকা

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:২৬ বিকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ সেরা মিরাজ, ম্যাচ সেরা লিটন দাস

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানে দারুণ একটি সফর শেষ করলো বাংলাদেশ। এই সফরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে দলকে খাদের কিনারা থেকে টেনে তুলে ১৩৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন লিটন দাশ। আর পুরো সিরিজে ব্যাট হাতে ১৭৫ রান ও বল হাতে ১০ উইকেট নিয়ে দেশের বাইরে প্রথমবারের মতো সিরিজসেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ।

মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে ম্যাচের শেষ দিন ৪ উইকেট হারিয়ে পাকিস্তানের দেওয়া ১৮৫ রানের লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ। এর আগে প্রথম ইনিংসে মিরাজের ৫ উইকেট শিকারে ২৭৪ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। জবাব দিতে নেমে ২৬ রানের মধ্যে প্রথম ছয় ব্যাটারকে হারিয়ে মারাত্মক চাপে পড়ে বাংলাদেশ। লিটন-মিরাজের পাল্টা আক্রমণে সেই চাপ কাটিয়ে ওঠার পাশাপাশি ফলো-অনও এড়ায় নাজমুল হোসেন শান্তর দল। তবে ১৬৫ রানের এই জুটি ভাঙলে দ্রুত অলআউট হওয়ার শঙ্কায় পড়ে তারা। দল তখনও পাকিস্তানের চেয়ে ৮৩ রানে পিছিয়ে ছিল। অলআউট স্পোর্টস

নবম উইকেটে হাসান মাহমুদকে নিয়ে জুটি গড়ে সেই ব্যবধান অনেকটাই কমিয়ে আনেন লিটন। ৬৯ রানের জুটিতে হাসানের অবদান ছিল ৫১ বলে ১৩ রান। এরই মাঝে লিটন তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। শেষ পর্যন্ত ২৬২ রানে এই উইকেটকিপার-ব্যাটার আউট হলে সেখানেই থামে বাংলাদেশের প্রথম ইনিংস।
ব্যাটিং ছাড়াও উইকেটের পেছনেও দুর্দান্ত ছিলেন লিটন। প্রথম ইনিংসে দুটি স্ট্যাম্পিংসহ দ্বিতীয় ইনিংসে গ্লাভসবন্দী করেন চারটি ক্যাচ।

অন্যদিকে ব্যাট-বলে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট জয়েই বড় ভূমিকা রাখেন মিরাজ। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে খেলেন ৭৮ রানের দুর্দান্ত এক ইনিংস। ক্রিজে এসেই শুরু করেন পাকিস্তানি পেসারদের ওপার পাল্টা আক্রমণ। দ্রুত রান তুলে ইনিংসের গতিপথ অনেকটাই নিয়ে আসেন বাংলাদেশের দিকে।

এর আগে প্রথম ম্যাচেও দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মিরাজ। প্রথম ইনিংসে পাকিস্তানের ৪৪৮ রানের রান পাহাড় টপকাতে মুশফিকুর রহিমের সঙ্গে সপ্তম উইকেটে গড়েন ১৯৬ রানের জুটি। মুশফিক (১৯১) ফিরলেও শেষ পর্যন্ত ডানহাতি এই ব্যাটারের ৭৭ রানের সুবাদে ৫৬৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। দল লিড পায় ১১৭ রানের।

এরপর বল হাতে সাকিব আল হাসানকে নিয়ে পাকিস্তানের ব্যাটিং গুঁড়িয়ে দেন মিরাজ। ঘূর্ণি জাদুতে ৪ উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে অলআউট করেন ১৪৬ রানে। ড্রয়ের পথে থাকা ম্যাচটি বাংলাদেশ জিতে নেয় ১০ উইকেটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়