শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৪, ১০:০৬ দুপুর
আপডেট : ১০ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্যারিস অলিম্পিক

২২ সোনার নিষ্পত্তি আজ

স্পোর্টস ডেস্ক: প্যারিস অলিম্পিকে আজ ২২টি সোনার লড়াই অনুষ্ঠিত হবে। এর মধ্যে সাঁতারে ৪টি ও অ্যাথলেটিকসে ৩টি ফাইনাল হবে। নবম দিনের খেলা শুরু হবে সার্ফিং দিয়ে। এতে দুটি ফাইনাল অনুষ্ঠিত হবে। পুরুষ ফাইনাল সকাল ৭টা ৪৬ মিনিটে ও মেয়েদের ফাইনাল ৮টা ২৭ মিনিটে।

গলফে একটি ফাইনাল হবে। পুরুষ ব্যক্তিগত স্ট্রোক প্লে রাউন্ড দুপুর ১টায় হবে। এরপর ইকুয়েস্ট্রিয়ানে ড্রেসেজ ব্যক্তিগত গ্রাঁ প্রি ফ্রিস্টাইল ২টায়।

টেনিসে দুটি ফাইনাল হবে। পুরুষ ফাইনাল (জোকোভিচ-আলকারাজ) বিকেল ৫টায় ও নারী দ্বৈত ফাইনাল। রোড সাইক্লিংয়ে একমাত্র ফাইনালে হবে মেয়েদের রোড রেস, সন্ধ্যা ৬টায়।

টেবিল টেনিস, আর্চারি, শুটিং, ফেন্সিং ও ব্যাডমিন্টনে একটি করে ফাইনাল হবে।

আর্টিস্টিক জিমন্যাস্টিকসে হবে ৩টি। পুরুষ রিংস সন্ধ্যা ৭টায়, মেয়েদের আনইভেন বারস ৭টা ৪০ মিনিটে ও পুরুষ ভল্ট রাত ৮টা ২৪ মিনিটে অনুষ্ঠিত হবে।

এরপর শুরু হবে সাঁতারে ৪টি সোনার লড়াই। শুরু হবে মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইল দিয়ে। রাত সাড়ে ১০টায় এই খেলা শুরু হবে। এরপর পুরুষ ১৫০০ মিটার ফ্রিস্টাইল রাত ১০টা ৩৭ মিনিটে, পুরুষ ৪×১০০ মিটার মেডলি রিলে ১১টা ১০ মিনিটে ও মেয়েদের ৪×১০০ মিটার মেডলি রিলে ১১টা ৩২ মিনিটে অনুষ্ঠিত হবে।

অ্যাথলেটিকসে ৩টি লড়াইয়ের প্রথমে হবে মেয়েদের হাই জাম্প, ১১টা ৫৫ মিনিটে। এরপর পুরুষ হ্যামার থ্রো সাড়ে ১২টায় ও পুরুষ ১০০ মিটার স্প্রিন্ট, রাত ১টা ৫০ মিনিটে।

  • সর্বশেষ