শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ২৫ মে, ২০২৪, ০৫:০০ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২৪, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভ্যাঙ্কুভারের বিপক্ষে খেলবেন না মেসি-সুয়ারেজ, প্রতিপক্ষ সমর্থকদের ক্ষোভ

স্পোর্টস ডেস্ক: মেজর লিগ সকারে (এমএলএস) ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের বিরুদ্ধে মাঠে নামবে ইন্টার মায়ামি। রোববার (২৬ মে) কানাডায় ভোরে শুরু হওয়া এ ম্যাচে মায়ামির আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি, উরুগুয়ের লুইস সুয়ারেজ ও সের্হিও বুসকেতসকে দলে রাখেনি কোচ জেরার্দো মার্তিনো। দলের সেরা তিন তারকা না থাকায় উত্তাপ হারিয়েছে এই ম্যাচের। 

সাম্প্রতিক সময়ে চোট নিয়ে বেশ ভুগছেন এলএমটেন। সামনে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ অপেক্ষা করছে জাদুকর মেসির জন্য। তাই আপাতত তাকে ঝুঁকি এড়ানোর জন্য পরিকল্পনা করে খেলানোর পথেই হাঁটছেন মায়ামি কোচ মার্তিনো।


এ বিষয়ে মার্তিনো বলেছেন, আমরা বুঝতে পারছি যে অনেক সমর্থক হতাশ হবে। কিন্তু কখনো কখনো আমাদের দলের জন্য সেরাটা করতে হয়। গত বৃহস্পতিবার অনুশীলনের পর কোচিং স্টাফ ও খেলোয়াড়দের মধ্যে বৈঠক হয়েছে। আমরা সেখানে সিদ্ধান্ত নিয়েছি যে তারা (মেসি, সুয়ারেজ ও বুসকেতস) লম্বা এই সফরের ধকল সামলে ভ্যাঙ্কুভারে খেলতে যাবে না।


মেসির কানাডা না যাওয়ার এ সিদ্ধান্ত মানতে পারছেন না ভ্যাঙ্কুভারের সমর্থকেরা। যেখানে ইতোমধ্যে ৫০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। যে টিকিটের সর্বনিম্ন মূল্য হচ্ছে ২৪০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ হাজার টাকা)। -প্রথম আলো

এই ম্যাচ নিয়ে ভ্যাঙ্কুভার ভক্তদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। আসিফ লালানি নামের একজন দলের বিবৃতির প্রতিক্রিয়ায় লিখেছেন, তারা এই ম্যাচের টিকিটের দাম বাড়িয়েছে এই খেলোয়াড়দের (মেসি, সুয়ারেজ ও বুসকেতস) জন্য। প্রতি টিকিট ৪০০ ডলার। অথচ একই ভেন্যুতে অন্য ম্যাচের টিকিটের দাম হয় ৫০ ডলার। যেভাবেই হোক ক্ষতিপূরণ দিতে হবে তাদের। আমি বুঝতে পারছি, বিষয়টা আমাদের হাতে নেই। কিন্তু টিকিটের দাম বাড়ানোর জন্য আপনারাই দায়ী।

এর আগে গত ফেব্রুয়ারিতে প্রাক-মৌসুম সফরে হংকংয়ে গিয়ে মাঠে নামেননি মেসি। সেই ঘটনা নিয়ে বেশ বিরূপ পরিস্থিতিতে পড়তে হয়েছিল মেসি ও মায়ামিকে। এমনকি এর জেরে চীনে আর্জেন্টিনার প্রীতি ম্যাচও শেষ পর্যন্ত বাতিল করা হয়েছিল।


এখন কানাডায় একই ধরনের ঘটনা এড়াতে সমর্থকদের সতর্ক করে বিবৃতি দিয়েছে ক্লাবটি। বিবৃতিতে ক্লাবের প্রধান নির্বাহী অ্যালেক্স শুস্টার বলেছেন, আমরা বুঝতে পারছি যে মেসি, সুয়ারেজ ও সের্হিও বুসকেতস এই সফরে আসতে পারবে না। প্রতিপক্ষ দলে কারা খেলবে, সে নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে সমর্থকদের সঙ্গে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব এটা জানানো।

 

 

 

  • সর্বশেষ