শিরোনাম
◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল ◈ প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ, আসছে নতুন বিধান ◈ প্রতিকূলতা জয় করে দৃশ্যমান বামনী ক্লোজার বাঁধ, উপকৃত হবেন ৯ লাখ মানুষ ◈ জুলাই থেকেই আংশিক বাস্তবায়ন হতে পারে নতুন পে-স্কেল, বাজেটে নেই আলাদা বরাদ্দ

প্রকাশিত : ১৮ মে, ২০২৪, ০৩:৩৩ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২৪, ০৬:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১১ কোটি টাকায় বিক্রি হলো মেসি ও বার্সেলোনার চুক্তির ন্যাপকিন পেপার

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তির সময় হাতের কাছে কোনো পেপার না পেয়ে স্বাক্ষর করা হয় ন্যাপকিনে। পরবর্তীতে সেই পেপারটি বিখ্যাত হয়ে যায়। ব্রিটিশ নিলাম হাউজ বোনহামস ৩ লাখ ডলার ভিত্তিমূল্যে ন্যাপকিন পেপারটি নিলামে উঠায়। যা ধারণার চেয়েও বেশি দামে বিক্রি হয়েছে।

পেপারটি শুক্রবার (১৭ মে) ৯ লাখ ৬৫ হাজার ডলারে বিক্রি করে বোনহামস। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি ২৯ লাখ টাকা। আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ১৩ বছর বয়সে এই ন্যাপকিন পেপারে কাতালান ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন।

২০০০ সালের সেপ্টেম্বরে ট্রায়ালের জন্য পরিবারের সঙ্গে বার্সেলোনায় যান মেসি। সঙ্গে ছিলেন আর্জেন্টাইন প্রতিনিধি ফাবিয়ান সোলদিনি, মার্তিন মনতেরো ও গাজ্জোলি। ট্রায়ালে দারুণ পারফরম্যান্সে সবাইকে চমকে দেন মেসি। তাই চুক্তির আশা নিয়ে রোজারিওতে ফেরে তার পরিবার।

সেই সময়ের বার্সেলোনা সভাপতি হুয়ান গাসপার্ত অবশ্য হরমোনজনিত সমস্যায় ভোগা ১৩ বছর বয়সী একটি ছেলের সঙ্গে চুক্তিতে যাওয়া ঝুঁকিপূর্ণ মনে করেছিলেন।-কালের কণ্ঠ

তাকে রাজি করানোর জন্য বার্সেলোনার তখনকার টেকনিক্যাল সেক্রেটারি কার্লো রেক্সাসকে চাপ দেন গাজ্জোলি ও মিনগেলা। শেষ পর্যন্ত দুই পক্ষের চুক্তির কথা লেখা হয়েছিল ওই ন্যাপকিন পেপারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়