শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৪, ০৩:৩৭ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২৪, ০৩:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুন্দেসলিগায় লেভারকুসেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

স্পোর্টস ডেস্ক: লেভারকুসেন শেষ পর্যন্ত হার এড়াতে পেরেছে। ইনজুরি টাইমে জোসিপ স্টানিসিচের গোলে বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে লেভারকুসেন। এর ফলে এবারের মৌসুমে জাভি আলোনসোর দল প্রথম পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা থেকে রক্ষা পেয়েছে।

সিগন্যাল ইডুনা পকে ৮১ মিনিটে স্ট্রাইকার নিকলাস ফুলক্রুগের গোলে এগিয়ে যায় স্বাগতিক ডর্টমুন্ড। মার্সেল সাবিটাইজারের দারুন এ্যাসিস্টে ফুলক্রুগের শট গোলরক্ষক লুকাস হ্রাদিকের গ্লাভস ফসকে জালে প্রবেশ করে। কিন্তু স্টপেজ টাইমের সাত মিনিটে ফ্লোরিয়ান রিটজের কর্ণার থেকে স্টানিসিচ লেভারকুসেনকে সমতায় ফেরান। 

এর ফলে বুন্দেসলিগার সদ্য চ্যাম্পিয়ন লেভারকুসেনের সব ধরনের প্রতিযোগিতায় ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড আরো সমৃদ্ধ হলো।

ম্যাচ শেষে লেভারকুসেন কোচ আলোনসো বলেছেন, ‘আমরা যে গোলটি হজম করেছি তা উচিৎ হয়নি। কিন্তু আমরা ম্যাচ ছেড়ে দেইনি। এই ধরনের প্রতিক্রিয়ায় আমি দারুন খুশী। আমরা এখনো বড় পার্টির অপেক্ষায় আছি। এখন আমরা অনেকটাই রিকভার করেছি। পরবর্তী ম্যাচে স্টুটগার্টের বিপক্ষে খেলার জন্য প্রস্তুতি নিতে হবে, কারন ম্যাচটি বেশ উত্তেজনাকর হবে। আমরা  বাকি ম্যাচগুলোতেও হারতে চাইনা। শেষ মুহূর্তে আজকের গোলটি আমাদের সবাইকে বেশ আবেগী করে তুলেছিল। সমর্থকদের সাথে এই ধরনের গোল উদযাপনের বিষয়টি সত্যিই বিশেষ কিছু।’

গত সপ্তাহে ওয়ার্ডার ব্রেমেনকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ৩০ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে প্রথমবারের মত বুন্দেসলিগা শিরোপা নিশ্চিত করে লেভারকুসেন। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়