শিরোনাম
◈ পুলিশের ওপর জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা আমাদের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ◈ বাংলা‌দেশ ফুটবল লি‌গে আরামবাগ‌কে হারা‌লো মোহামেডান ◈ গভীর সমুদ্রের সম্পদ দখলে নতুন কৌশলগত লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও চীন! ◈ মোদীর জন্য দু:স্বপ্ন! নিজেকেই কোণঠাসা করল ভারত, ১৫ বছরের অমীমাংসিত সমস্যা চীনের হাতে তুলে দিল বাংলাদেশ ◈ পশ্চিমবঙ্গে বিজেপির বিজয় ভারতীয় গণতন্ত্রের অবক্ষয়কে সামনে আনলো ◈ ব্রু‌নো ফার্নান্দেজ বর্ষসেরা ফুটবলার ◈ পুলিশ সপ্তাহ শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতির বিদেশযাত্রায় বিমানবন্দর প্রটোকলে নতুন নিয়ম, ১৩ জনের বদলে থাকবেন মাত্র ৭ কর্মকর্তা ◈ দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: তারেক রহমান (ভিডিও) ◈ হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৯ শিশুর

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৪, ০২:৪৮ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২৪, ০২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিয়নের বিপক্ষে ৪-১ গোলে জিতে শিরোপার আরও কাছে পিএসজি

স্পোর্টস ডেস্ক: ফরাসী লিগ-১ এর শিরোপা ঘরে তুলতে দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এবার লিয়নের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে জয় পেয়েছে পিএসজি। এই জয়ে শিরোপার আরও কাছে এগিয়ে গেলো তারা।

২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে বরাবরের মতো টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি। সমান ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে এএস মোনাকো। আর ৪৪ পয়েন্ট নিয়ে অষ্টমস্থানে আছে লিয়ন।

রোববার (২১ এপ্রিল) ঘরের মাঠে লিয়নের বিপক্ষে সবগুলো গোলই ম্যাচের প্রথমার্ধে করে পিএসজি। লিয়নের ব্যবধান কমানো গোলটিও ছিল প্রথমার্ধেই। 

ম্যাচের মাত্র ৩ মিনিটে আত্মঘাতী গোলে প্রথমে এগিয়ে যায় পিএসজি। লিয়নের লিমাঞ্জা মাতিক ভুল করে নিজেদের জালে বল জড়ান। ৬ মিনিটে পিএসজির ব্যবধান দ্বিগুণ করেন লুকাস বেরালদো। বাকি গোল দুটি করেন গনচেলো রামোস। তিনি প্রথম গোলটি করেন ম্যাচের ৩২তম মিনিটে ও শেষ গোলটি করেন ৪২তম মিনিটে। অপরদিকে লিয়নের হয়ে ম্যাচের ৩৭তম মিনিটে একমাত্র গোলটি করেন আর্নেস্ট ন্যুমা। -জাগোনিউজ

এএফ/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়