শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৪, ০৫:৩০ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৪, ০৫:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিপিএলে সিটি ক্লাবকে হারিয়ে সুপার সিক্সে গাজী গ্রুপ

স্পোর্টস ডেস্ক: ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সিটি ক্লাবের দেওয়া ১৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দওে পৌঁছে যায় গাজী গ্রুপ। এই জয়ে ১১ খেলায় ১৪ পয়েন্ট পেয়ে ৬ নম্বর দল হিসেবে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে তারুণ্য নির্ভর গাজী গ্রুপ ক্রিকেটার্স।

এর আগে সুপার সিক্সের খেলা নিশ্চিত করেছিল আবাহনী লিমিটেড, শাইনপুকুর ক্রিকেট ক্লাব, মোহামেডান স্পোর্টিং, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

শুক্রবার আগে ব্যাট করতে নেমে গাজী গ্রুপের বোলারদেও তোপের মুখে পড়ে সিটি ক্লাবের ব্যাটাররা। ফলে ৫০ ওভার খেলায় ধুঁকতে ধুঁকতে ৪৯.৩ ওভার খেলে ১৮০ রানে গুটিয়ে যায় সিটি ক্লাবের ইনিংস। ফর্মের চূড়ায় থাকা বাঁহাতি পেসার রুয়েল মিয়া ১৯ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন। এছাড়া হাবিব, গাফফার সাকলাইন, মঈন খান দুটি কওে ও মাহফুজুর রাব্বি একটি উইকেট নেন।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে টপ অর্ডার হাবিবুর রহমান সোহান আর ওপেনার আনিসুল ইসলাম ইমনের ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ২৪.১ ওভারেই জয় তুলে নেয় গাজী গ্রুপ। আনিসুল ইসলাম ইমন ৫০ বলে ১০ বাউন্ডারি আর ১ ছক্কায় ৬১ রান করে আউট হলেও হাবিবুর রহমান সোহান ম্যাচ জেতানো সেঞ্চুরি উপহার দিয়ে বিজয়ীর বেশে ফেরেন সাজঘরে। ৮১ বলে ৬টি বিশাল ছক্কা ও ১০ বাউন্ডারি দিয়ে ১০১ রানে অপরাজিত থাকেন হাবিবুর রহমান সোহান।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়