শিরোনাম
◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৪, ০৫:১২ বিকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৪, ০৫:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তামিম যে কোনো ফরম্যাটে এলেই আমরা খুশি হবো: অধিনায়ক শান্ত

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটে ২০২৩ সালের জুলাইয়ে শুরু হওয়া তামিম ইকবালের অধ্যায় শেষ হয়নি এখনো। অভিমানে অবসর নিয়ে ফেলেছিলেন তামিম ইকবাল। তবে প্রধানমন্ত্রীর অনুরোধে অবসর ভাঙেন তিনি। এর মাঝে  পেরিয়ে গেছে আট মাস। জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ খেলেননি বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক অধিনায়ক তামিম। কবে ফিরবেন সেটিও নিশ্চিত করে জানাননি বাঁহাতি এই ওপেনার।

তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে তামিমের দলে ফেরা নিয়ে কথা চলছে জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ক্রিকেট অপারেশন্সের প্রধান জালাল ইউনুসের। শান্তর সঙ্গে সোমবার তামিম কথা বলেছেন শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের ড্রেসিংরুমে। আর জালাল ইউনুসের সঙ্গে তামিমের একান্ত আলাপ হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শান্ত বলেন, তামিমের সঙ্গে সুন্দরভাবে বসে আড্ডা দেওয়া হয়েছে। ক্রিকেট নিয়ে কথা হয়েছে। কী অবস্থায় উনি আছেন। আমরা বা আমি অধিনায়ক হিসেবে কীভাবে চিন্তা করছি, এসব নিয়ে কথা হয়েছে। এই মুহূর্তে আপনাদের ক্লিয়ারলি বলা মুশকিল। কারণ সময়ের ব্যাপার। উনিও একটু সময় চেয়েছেন। একটু চিন্তা-ভাবনা করবেন হয়তো। ডিপিএলও চলছে। টুর্নামেন্ট শেষ হোক। আমারও একটু চিন্তা-ভাবনা করা লাগবে। -জাগোনিউজ

তামিম টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আরও আগেই। ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও অবসর ভাঙিয়ে তামিমকে দলে নেওয়া হবে কিনা এমন প্রশ্নে শান্ত বলেন, আমি তো বেসিক্যালি চাইবো, উনি যদি ফিট থাকেন। টি-টোয়েন্টি যদিও রিটায়ার করেছেন, যদি উনি ফিট থাকেন, যে কোনো ফরম্যাটে এলেই আমরা খুশি হবো। আমার মনে হয়, আমি না শুধু, দেশের প্রত্যেকটা মানুষ, ক্রিকেটারই খুশি হবে। এটা তো ইচ্ছা। এটা চাওয়া। তবে সবার আগে উনার চাইতে হবে। তারপর বাকি প্রক্রিয়া।

এফএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়