শিরোনাম
◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা ◈ হরমুজে আটকে থাকা জাহাজের সংখ্যা প্রায় ২০০০! ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী (ভিডিও) ◈ ‘দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী’

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৪, ০৪:৫৯ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৪, ০৪:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষস্থান অক্ষুণ্ন আর্জেন্টিনার, একধাপ পেছালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: [২] গত বছর এপ্রিল মাসে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে সরিয়ে ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষেস্থান দখল করেছিল আর্জেন্টিনা। এরপর টানা এক বছর ধরে শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে লিওনেল মেসির দল। এদিকে, র‌্যাংকিংয়ে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ।

[৩]  বৃহস্পতিবার (৪ এপ্রিল) ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা হালনাগাদকৃত র‌্যাংকিং প্রকাশ করেছে। তালিকায় সেরা দশে দুটি জায়গায় পরিবর্তন এসেছে। আর্জেন্টিনার পরই আছে ফ্রান্স। ইংল্যান্ডকে টপকে তিনে উঠে এসেছে বেলজিয়াম। হ্যারি কেইনরা নেমে গেছে চারে। পাঁচে আছে ব্রাজিল।

[৪] এছাড়া একধাপ এগিয়ে ছয়ে উঠে এসেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। সেরা দশের বাকি চার জায়গায় আছে যথাক্রমে নেদারল্যান্ডস, স্পেন, ইতালি ও ক্রোয়েশিয়া।

[৫] এদিকে, সম্প্রতি ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে ৫-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে ১-০ গোলের ব্যবধানে হেরেছে জামাল ভূঁইয়ারা। আর তার প্রভাব পড়েছে র‌্যাংকিংয়েও। ফলে ১৮৩ থেকে ১৮৪তে নেমে গেছে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।

[৬] এর আগে গত বছরের অক্টোবরে ১৮৩তে উঠেছিল বাংলাদেশ। এরপর টানা ছয় মাস ধরে রাখে সেই অবস্থান। ফিলিস্তিনের বিপক্ষে টানা দুই হারে এক ধাপ অবনমন হলো বাংলাদেশের।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়