শিরোনাম
◈ চীনের সমর্থন চায় বিএনপি: রোহিঙ্গা সংকট ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ে ভারতের মাফিয়া গ্রুপ জড়িত! ◈ সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা ◈ ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর সংশয়! ◈ জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী ◈ তিন মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে: রুমিন ফারহানা ◈ উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি ◈ দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী ◈ জু‌নের দ্বিতীয় সপ্তা‌হে হ‌বে বিসিবির নির্বাচন!

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৪, ০৭:২২ বিকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২৪, ০৭:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ২৬৮ রান, জয়ের জন্য প্রয়োজন ২৪৩ 

নিজস্ব প্রতিবেদক: [২] দুই ম্যাচ টেস্টে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কার দেওয়া ৫১১ রানের  লক্ষ্য তাড়া করতে নেমে চাপে বাংলাদেশ। চতুর্থ দিন শেষে ৭ উইকেট হারিয়ে ২৬৮ রান সংগ্রহ করেছে টাইগাররা। শান্তদের জয়ের জন্য আরও প্রয়োজন ২৪৩ রান। হাতে আছে ৩ উইকেট। ব্যাটিংয়ে তাইজুল ইসলাম ১০ রান ও মেহেদী হাসান মিরাজ ৪৪ রানে অপরাজিত পঞ্চম দিনের খেলা শুরু করবেন।

[৩] আগের দিনের ৬ উইকেটে ১০২ রান নিয়ে মঙ্গলবার চতুর্থ দিনের খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা। এ দিন ৪০ ওভার ব্যাটিং করে ইনিংস ঘোষণা করেন ধনাঞ্জয়া ডি সিলভা। সফরকারীদের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ তখন দাঁড়ায় ৭ উইকেটে ১৫৭ রান। সবমিলিয়ে তাদের লিড ৫১০ রানের।

[৬] জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে বাংলাদেশ। তবে কেউই ইনিং লম্বা করতে পারেননি। ৩২ বলে ২৪ রান করে মাহমুদুল হাসান জয় সাজঘরে ফিরলে ভাঙে ৩৭ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার জাকির হাসান প্রথম ইনিংসে ফিফটি পেলেও এবার থেমেছেন ১৯ রানে।

[৭] এরপর দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। দুজনে ৪৩ রানের জুটি গড়েন। ২০ রান করে শান্ত বোল্ড হলে ভাঙে এই জুটি। তবে আরেক প্রান্তে মুমিনুল ৫৫ বলে তুলে নেন ব্যক্তিগত ফিফটি। তবে এর পরপরই ফেরেন সাজঘরে। মুমিনুল ফেরার পর লিটনকে সঙ্গে নিয়ে জুটি গড়ার চেষ্টায় ছিলেন সাকিব আল হাসান। দুই ব্যাটারই থিতু হয়েছিলেন। তবে থিতু হয়েও ইনিংস বড় করতে পারলেন না এই মিডল অর্ডার ব্যাটার।

[৮] ইনিংসের ৫০তম ওভারে কামিন্দু মেন্ডিসের বলে ক্যাচ তুলে আউট হন সাকিব। সাজঘরে ফেরার আগে ৫৩ বলে ৩৬ রান করেছেন সাকিব। সাকিবের পথেই সাকিবের পর লিটনও লাহিরু কুমারার বলে উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে ৭২ বলে তিনি করেছেন ৩৮ রান। ধারাবাহিক ব্যর্থ শাহাদাত হোসেন দিপু  ৩৪ বলে করেছেন ১৫ রান।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়