শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৪, ১২:৪৬ রাত
আপডেট : ০১ মার্চ, ২০২৪, ০২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ শপথ

মন্ত্রিসভায় আসছেন নতুন ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আনিস তপন: [২] মন্ত্রিপরিষদের নতুন সদস্যরা শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ নেবেন। 

[৩] সূত্র জানায়, মন্ত্রিসভার সম্ভাব্য ৪ নতুন সদস্যের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মূখ্য সচিব আহমদ কায়কাউসকে অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হচ্ছে এটা প্রায় নিশ্চিত। 

[৪] পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ে একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়ে একজন প্রতিমন্ত্রী ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে একজন নতুন সদস্য দেয়ার সম্ভাবনা সব চেয়ে বেশি।

[৫] নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের সম্ভাব্য নতুন সদস্যদের নিয়ে আগামী মন্ত্রিসভা বৈঠক করার ইচ্ছা প্রকাশ করেছেন। 

[৬] বর্তমান মন্ত্রিপরিষদের সম্ভাব্য নতুন ৪ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাম ইতোমধ্যে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের কাছে পাঠিয়ে দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

[৭] এরই ধারাবাহিকতায় মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট শাখায় বর্তমান মন্ত্রিপরিষদে সম্ভাব্য নতুন সদস্যদের গাড়ি নির্বাচনসহ চালক নিয়োগ এবং অন্যান্য আনুষাঙ্গিক কাজগুলো ইতিমধ্যে শেষ হয়েছে বলে জানা গেছে।

[৮] ডিবিসি টিভি জানায়, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা বলেন, তিনি মন্ত্রিসভায় যোগ দিতে ফোন পেয়েছেন।

[৯] এদিকে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদী জানিয়েছেন, “শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তবে নতুন কতজন সদস্য শপথ নেবেন সে বিষয়ে তিনি কিছু বলেননি।

[১০] সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর বলেন, “মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শুক্রবার শপথ অনুষ্ঠানের জন্য আমাদেরকে ১০/১২টি গাড়ি সরবরাহ করতে বলা হয়েছে। আমরা সেইভাবেই প্রস্তুতি নিয়েছি। এখন কতজন শপথ নেবেন সেটা শুক্রবার বোঝা যাবে।

[১১] ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। এরপর টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করে দলটি। 

[১২] ১১ জানুয়ারি শপথ নেন প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার ৩৭ সদস্য। এর মধ্যে ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়