শিরোনাম
◈ তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়াতে ৬ হাজার কোটি টাকার ঋণ দিচ্ছে সরকার ◈ মানব পাচারের অন্যতম রুট হয়ে উঠছে পঞ্চগড় সীমান্ত ◈ সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা: সংসদে বিল পাস ◈ সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি আটক, ফেরত পাঠানো হলো ১২ হাজার ◈ মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের ◈ জ‌য়ের সম্ভাবনা জাগিয়েও হে‌রে গে‌লো বাংলাদেশ ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে পাকিস্তানকে ৫-১ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ ভারতের কাছেও হার, এশিয়ান কাপের মূলপ‌র্বে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা, উদ্বেগে পোশাক খাত ◈ ইয়েমেনে ফের তীব্র লড়াই, সরকারি বাহিনী-হুথি সংঘর্ষে নিহত ১৪১

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:০০ রাত
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিমুল বিশ্বাস, ইশরাক, আশফাকসহ ৬০ বিএনপি নেতার আগাম জামিন

রিয়াদ হাসান: [২] বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস চারটি, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ১২টি, ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাক ছয়টিসহ ৬০ নেতাকর্মী নাশকতার বিভিন্ন মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন।

[৩] বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজি এবাদত হোসেনের দ্বৈত বেঞ্চ তাদের ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।

[৪] শিমুল বিশ্বাসের পক্ষে জামিনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সগীর হোসেন লিওনসহ শতাধিক আইনজীবী।

[৫] ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ২৮ শে অক্টোবরকে কেন্দ্র করে বিএনপি নেতাদের ধারাবাহিক মামলার অংশ হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে রাজধানীর রমনা, মতিঝিল, ওয়ারি এবং যাত্রাবাড়ীসহ বিভিন্ন থানায় নাশকতার ১২টি মামলা দায়ের হয়। এসব মামলার আগাম জামিন চেয়ে উচ্চ আদালতে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

[৬] খন্দকার আবু আশফাকের আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল বলেন, ২৮ শে অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ বিএনপি নেতাকর্মীদের নামে ঢাকা জেলার দোহার থানায় ৩টি, নবাবগঞ্জ থানায় ১টি ও গুলশান থানায়  ২টি মামলা দায়ের করে পুলিশ। এসব মামলায় আগাম জামিন চেয়ে উচ্চ আদালতে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। সম্পাদনা : কামরুজ্জামান

আরএইচ/কে/এসবি২

  • সর্বশেষ