শিরোনাম
◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ০১:০১ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা মেনে নেবো না: নাহিদ ইসলাম

মুক্তিযুদ্ধের নামে, ৭ই মার্চের নামে, শেখ মুজিবের নামে, অন্য যেকোনো কিছুর নামে ফ্যাসিস্টদেরকে যদি পুনর্বাসনের প্রচেষ্টা চালানো হয়, তাহলে সেটা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। 

শনিবার (৭ মার্চ) ফরিদপুরের আম্বিকা ময়দানে এনসিপির ইফতার মাহফিলে তিনি এই হুঁশিয়ারি দেন।

এ সময় নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্টদের কোনো ক্ষমা নাই। ফ্যাসিস্টদের ও তাদের দোসরদের বিচার এই বাংলার মাটিতে হবেই। ওসমান হাদীকে যারা হত্যা করেছে, সেই খুনিদের বিচার এই বাংলার মাটিতে হতেই হবে। এ পথে যারা বাধা হয়ে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ দাঁড়াবে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাসের অংশ। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে যারা ভূলুণ্ঠিত করেছে, সেই ফ্যাসিস্ট ও তাদের দোসররা গত ১৬ বছর ধরে শেখ মুজিবের নামে, ৭ই মার্চের নামে, মুক্তিযুদ্ধের নামে তাদের সব অপকর্ম, লুণ্ঠন, তাদের গণহত্যা, গুম, খুন সবকিছুকে বৈধতা দেওয়ার চেষ্টা করে গিয়েছে। এখনো আমরা একই প্রচেষ্টা দেখছি। আপনাদেরকে আমরা হুঁশিয়ার করতে চাই, এই ধরনের অপচেষ্টা করে কোনো লাভ হবে না। সংস্কারের পক্ষে আসুন, বিচারের পক্ষে আসুন, নতুন বাংলাদেশ বিনির্মাণের পক্ষে আসুন। আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই।

advertisement

এনসিপি আহ্বায়ক সরকারের উদ্দেশে বলেন, বিগত শেখ হাসিনার আমলে দেখেছিলাম রাষ্ট্রীয় প্রতিষ্ঠান— বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ সবকিছু কীভাবে দলীয়করণ করা হয়েছিল। সেই একই প্রবণতা আমরা এই সরকারের শুরু থেকেই দেখতে পাচ্ছি। দিনের শুরুতেই আকাশ দেখলে বোঝা যায়, আজকের দিনটা কেমন যাবে। এই সরকারের শুরু দেখেই বোঝা যাচ্ছে, তারা বাংলাদেশকে কীভাবে পরিচালিত করতে চাচ্ছে, কোন দিকে নিয়ে যেতে চাচ্ছে। 

নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে নয়া আকাঙ্ক্ষা নিয়ে একটি নির্বাচন হয়েছে। কিন্তু সেই নির্বাচনেও কলঙ্ক লাগানো হলো। সেই নির্বাচনকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। জুলাই সনদের আদেশ অনুযায়ী দুইটি শপথ আমরা নিয়েছি। যেখানে সরকারি দল একটি শপথ নিয়ে সবার আগে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জুলাই সনদের প্রতিশ্রুতির সাথে বেইমানি করেছে।

 

  • সর্বশেষ