শিরোনাম
◈ বাংলাদেশের রপ্তানি পণ্যে নতুন করে ১৮ শতাংশ শুল্ক বসানোর প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র ◈ চীনের সঙ্গে পাল্লা দিতে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের আগেই মার্কিন নৌবাহিনীতে আসছে অত্যাধুনিক কমব্যাট ড্রোন ◈ শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে ভারতের নতুন বার্তা, প্রত্যর্পণ থেকে আলাদা বিষয় বলল দিল্লি ◈ প্যারালাইজড হওয়ার শঙ্কা, সিএমএইচে চিকিৎসা চেয়ে পলকের আবেদন ◈ তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির ◈ কোথায় যাবেন নতুন এনআইডি পেতে, লাগবে যেসব কাগজ ◈ ভারতে শেখ হাসিনা কোথায় আছেন, যা জানাল ভারতীয় গণমাধ্যম ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হবে ২৩৩ কিলোমিটারের এক্সপ্রেসওয়ে, প্রস্তাবিত ব্যয় ৭১ হাজার কোটি টাকা ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে আড়াই দি‌নেই ইনিংস ও ২১৯ রা‌নে টেস্ট হার‌লো বাংলাদেশ ◈ যুক্তরাষ্ট্রে আবা‌রো কোপা আমেরিকা কাপ, অংশ নে‌বে ১৬ দল

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:২১ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি নেতা জহির উদ্দিন স্বপনের মুক্তিতে বাঁধা নেই: আইনজীবীর

শাহানুজ্জামান টিটু: [২] সর্বশেষ তিন মামলায় জামিন পেলেন বিএনপি মিডিয়া সেল আহবায়ক জহির উদ্দিন স্বপন। ঢাকা  মহানগর দায়রা জজ আদালত থেকে আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। এ নিয়ে  প্রধান বিচারপতির বাসভবনে হামলা,পুলিশ হত্যা ও পুলিশের পিস্তল ছিনতাই  মামলা সহ তাঁর বিরুদ্ধে দায়েরকৃত সাতটি মামলায়ই জামিন পেলেন তিনি।

[৩] জহির উদ্দিন স্বপনের  আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার  জানান, গত ২৮ অক্টোবরের মহাসমাবেশ ঘিরে পৃথক সাতটি মামলায় তাঁর মক্কেলকে গ্রেপ্তার দেখানো হয়। আজকের তিনটি মামলা সহ ইতোপূর্বে চারটি মামলায় তিনি জামিন পেয়েছেন। এরমধ্যে দুটি মামলায় তিনি হাইকোর্ট ও দুটি মামলায় সিএমএম আদালত থেকে জামিন পেয়েছেন। সবগুলো মামলায় জামিন পাওয়ার ফলে তাঁর কারামুক্তিতে আর কোনো বাধা নেই।

[৪] এর আগে গত ৩০ জানুয়ারি জহির উদ্দিন স্বপনকে  গ্রেপ্তার দেখিয়ে জামিন আবেদন আইনানুযায়ী নিষ্পত্তি করতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে (সিএমএম) নির্দেশ দেন হাইকোর্ট।

[৫] গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে পণ্ড করে  সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ পর্যায়ের সকল নেতার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ ।   ২ নভেম্বর জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতার অভিযোগে দায়েরকৃত রমনা থানার মামলায় ৬ দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে মামলা সহ রমনা থানায় দায়েরকৃত দুটি এবং পল্টন থানায় পাঁচটি সহ মোট সাতটি মামলা দায়ের করা হয় তাঁর বিরুদ্ধে। সম্পাদনা: কামরুজ্জামান

এসটি/কে/এসবি২

  • সর্বশেষ