শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:৫৮ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সদ্য কারামুক্ত আলতাফ হোসেন চৌধুরীর খোঁজ নিলেন মঈন খান

রিয়াদ হাসান: [২] সদ্য কারা মুক্ত বিএনপি ভাইস-চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর বাসায় গিয়ে খোঁজ নিয়েছেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান।

[৩] মঙ্গলবার সন্ধ্যায় মঈন খান তার বাসায় গিয়ে সার্বিক খোঁজ-খবর নিয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কাবর খান।

[৪] আলতাফ হোসেন চৌধুরী ৩ মাস ২৩ দিন পর রোববার রাত ৮ টা ৫০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রিজন সেল থেকে জামিনে কারামুক্ত হয়েছেন।

[৫] গত ৫ নভেম্বর গাজীপুরের টঙ্গী এলাকা থেকে বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য ৮২ বছর বয়সী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে আলতাফ হোসেন চৌধুরীকে বিএসএমএমইউ'তে চিকিৎসার ব্যবস্থা করে কারাকর্তৃপক্ষ। 

[৬] গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতার ঘটনায় রমনা থানার এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

[৭] সর্বশেষ গত বৃহস্পতিবার  প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আলতাফ হোসেন চৌধুরীকে জামিন আদেশ দেন। সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়