শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:১৫ বিকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণসহ ৩ দাবি গণতান্ত্রিক বাম ঐক্যের

রিয়াদ হাসান: [২] বিদেশে পাচারকৃত অর্থ ফেরত এনে কলকারখানা গড়ে তোলা, অর্থ পাচারকারীদের শাস্তি নিশ্চিত করা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য।

[৩] মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এসব দাবি জানান দলটির নেতারা।

[৪] সমাবেশে তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির কারণে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের নাভিশ্বাঃস উঠেছে। এর মধ্যেই সরকার বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের দাম বাড়ানোর পাঁয়তারা করছে। ভোটাধিকার হরণকারী এ সরকার ডামি ভোটের মাধ্যমে রাষ্ট্রীয় বাহিনী ও ব্যবসায়ী সিন্ডিকেটের সহযোগিতায় ক্ষমতা ধরে রেখেছে। তাই তারা জনগণ নয়, অসাধু ব্যবসায়ীদের স্বার্থরক্ষা করছে।

[৫] নেতারা আরও বলেন, দেশের অর্থ বিদেশে পাচারের ফলে দেশে শিল্পকারখানা স্থাপন হচ্ছে না। ফলে বেকারত্ব বাড়ছে। অবিলম্বে পাচারকরা অর্থ দেশে এনে পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।

[৬] গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও সোস্যাল ডেমোক্রেটিক পার্টির (এসডিপি) আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাম্যবাদী দলের (এম এল) সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মহাসচিব হারুন আল রশীদ খাঁন, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম প্রমুখ। সম্পাদনা: সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়