শিরোনাম
◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৮:২১ রাত
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২৩, ০৫:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগের সঙ্গে জোট হবে না, জানালেন জাতীয় পার্টি মহাসচিব চুন্নু

সালেহ্ বিপ্লব: [২] এবারের নির্বাচনেও জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে থাকতে পারে- তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের এমন বক্তব্য প্রসঙ্গে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এ কথা বলেন। 

[৩] তিনি বলেন, উনি হয়তো আবেগে বলতে পারেন। আমরা তো জোট, মহাজোটের না। আমরা এককভাবে নির্বাচন করছি। নৌকার সঙ্গে লাঙ্গল নিয়ে যুদ্ধে নেমেছি।

[৪] বুধবার সকালে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে গণমাধ্যমের মুখোমুখি হন মহাসচিব। 

[৫] মহাজোটে জাতীয় পার্টি থাকবে, তথ্যমন্ত্রীর এমন ইঙ্গিত প্রসঙ্গে চুন্নু বলেন, জানি না তিনি ইঙ্গিত দেন কীভাবে। কারণ মহাজোটে বা জোটে থাকতে হলে তো, ইসিকে চিঠি দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে জানাতে হবে। উনি হয়তো আবেগে বলতে পারেন, তবে আমরা তো জোট, মহাজোটের না। এককভাবে লাঙ্গল নিয়ে আমরা নৌকার সঙ্গে যুদ্ধে নেমেছি। যুদ্ধ করব, নির্বাচন যুদ্ধ হবে উনাদের সঙ্গে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়