শিরোনাম
◈ ‘হেডম দেখিয়ে লাভ নেই, অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে’: হাসনাত আবদুল্লাহ ◈ প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে আরেকটি যে দেশে হামলা করতে চান ট্রাম্প! ◈ টিকটকে ভাইরাল ভিডিওর জন্য খাঁচা থেকে বাঘ বের করতেই প্রাণঘাতী হামলা, পাকিস্তানে তরুণ নিহত ◈ উদ্যোক্তাদের জন্য সুখবর: আইডিয়া থেকে ব্যবসা, স্টার্টআপ গড়তে ৫০ লাখ টাকা পর্যন্ত দেবে সরকার, আবেদন করতে পারবেন প্রবাসীরাও ◈ বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, সাক্ষাৎকারের জন্য নতুন করে লটারিতে নির্বাচিত হবেন আরও ৫০ জন ◈ শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরানোর বিষয়ে প্রশ্নে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ ইসলামী ব্যাংকের মালিকানায় বড় পরিবর্তন, নিয়ন্ত্রণ যেতে পারে সরকারের হাতে ◈ সরকারি পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ, প্রজ্ঞাপন জারি ◈ ৮৯ রানে অলআউট ভারত, ২৪৪ রানের বিশাল জয়ে সিরিজ জমিয়ে তুললো নিউজিল্যান্ড ◈ ২০ হাজার দক্ষ কর্মীকে অস্ট্রেলিয়ার স্থায়ী ভিসার আমন্ত্রণ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৬:৫১ বিকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৬:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় পার্টির সঙ্গে আলোচনা করে হবে আসন ভাগাভাগি: আমু

মনিরুল ইসলাম: জাতীয় পার্টির সঙ্গে আলোচনা সাপেক্ষে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়টি নির্ধারিত হবে বলে জানিয়েছেন জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।

মঙ্গলবার (ডিসেম্বর ০৫) সন্ধ্যায় ইস্কাটনের বাসায় ১৪ দল নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আমির হোসেন আমুর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার।

কবে নাগাদ শরিকদের সঙ্গে আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত হবে এমন প্রশ্নের জবাবে ১৪ দল সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, ‘জাতীয় পার্টির সঙ্গে হয়তো কালকে আলাপ হবে, আলাপ হওয়ার পর একটা পর্যায়ে যেতে পারি। কিছু কনফ্লিক্ট হতে পারে, সেগুলো দেখতে হবে। জাতীয় পার্টি, আওয়ামী লীগ, ১৪ দলের মধ্যে কোনো আসনে কনফ্লিক্ট হয় কি না, সেটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকতে পারে। ’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধেই তো আওয়ামী লীগের প্রার্থী আছে। কার বিরুদ্ধে কে থাকবে, কে থাকবে না। কে উইড্র হবে কে উইড্র হবে না, এগুলো এত তাড়াতাড়ি আলোচনার বিষয় না। আমাদের ১৭ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ’

আমির হোসেন আমু বলেন, ‘আসন বিন্যাসের ঘোষণা আগে যাবে। কিন্তু মূল সব ব্যাপার আরও অপেক্ষা করতে হবে। তারপর জাতীয় পার্টি আছে, জাতীয় পার্টির সঙ্গে আলোচনা হবে। তাদের আসন বিন্যাস হবে। ’

জোটের শরিকরা কত আসন চায় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওনাদের সঙ্গে যে আলোচনা হয়েছে অফ দ্য রেকর্ড, সেটা অফ দ্য রেকর্ডই থাকবে। ’

১৪ দলের মধ্যকার ঐক্য অটুট আছে জানিয়ে জোট সমন্বয়ক বলেন, ‘নির্বাচন আমরা ১৪ দল জোটগতভাবেই করব। সেই সিদ্ধান্ত আমাদের অটুট রয়েছে। সেই ক্ষেত্রে ওনাদের আসনের ব্যাপারে কোথায় কী করা যায়, যেহেতু এবার জিনিসটা একটু কমপ্লিকেটেড, অনেক রকম ব্যাপার-স্যাপার; সেখানে কীভাবে আসন বিন্যাস করা যায়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ’

আমির হোসেন আমু বলেন, ‘একসঙ্গে (পরিস্থিতি) সামাল দেওয়া, একসঙ্গে সংগ্রাম করা—এক্ষেত্রে ১৪ দল অনেক পরীক্ষিত। এটা শুধু আসন বিন্যাসের ওপর নির্ভর করে না। আমরা একটা রাজনৈতিক আদর্শিক জোট। এটা ভাগাভাগির জোট না। ’

  • সর্বশেষ