শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৩, ০৬:২৬ বিকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৩, ০৬:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুশ-ভারতের সাহায্য নিয়েও সরকার পতন ঠেকানো যাবে না: ১২ দলীয় জোট 

রিয়াদ হাসান: [২] ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা বলেন, আবারও ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার ভয়ংকর এক খেলায় মেতে উঠেছে। তবে শেখ হাসিনার সব খেলার পরাজয় ঘটিয়ে দেশের জনগণ গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার করবে।

[৩] বুধবার অবরোধের সমর্থনে জাতীয় প্রেসক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে কাকরাইল ঘুরে পল্টন মোড়ে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন জোটের শীর্ষ নেতারা।

[৪] সংক্ষিপ্ত বক্তব্যে শাহাদাত হোসেন সেলিম বলেন, এই সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। এখন নিজেদের শেষ  রক্ষার জন্য সরকারের এমপি-মন্ত্রীরা সকাল- বিকাল দুইরকম কথা বলে এবং আজ্ঞাবহ নির্বাচন কমিশন বিএনপি, ১২ দলীয় জোটসহ সরকার বিরোধী অন্যান্য দলগুলোকে নির্বাচনে আনার জন্য নতুন কৌশল নিচ্ছে। তবে দেশের জনগণ এই সরকারের পাতানো নির্বাচনে যাবে না।

[৫] জাতীয় পার্টি’র (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান বলেন, এই সরকার সারাদেশকে বন্দি করে রেখেছে। জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক এমপি আহসান হাবিব লিংকনকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে। সুতরাং দেশ রক্ষায় এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

[৬] জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান বলেন, যারা ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আবারও একতরফা নির্বাচন করতে চায় তারা দেশ ও জনগণের শত্রু। এবার তাদের প্রতিহত করতে হবে। 

[৭] বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের মহাসচিব মুফতি মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, বাংলাদেশ জাতীয় দলের শামসুল আহাদ, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মো. ইলিয়াস রেজা প্রমুখ। সম্পাদনা: সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়