শিরোনাম
◈ জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার ◈ বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করবে ভারত: পররাষ্ট্র উপদেষ্টা ◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৩, ০৯:১৬ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৩, ০৩:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাদ এরশাদকে বাদ দিয়ে জাপার প্রার্থী তালিকা প্রকাশ 

মনক্ষুণ্ন রওশন এরশাদ

সালেহ্ বিপ্লব: [২] এর মাধ্যমে জাতীয় পার্টি পঞ্চমবারের মতো ভাঙনের মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ। তিনি এও বলেছেন, ভাঙন পরিস্থিতিতে নির্বাচনে যাবেন না রওশন এরশাদ।

[৩] সোমবার রাতে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

[৪] মসীহ বলেন, আজ আমাদের জন্য খুবই দুঃখের দিন। এটা আমরা আশা করিনি। জাতীয় পার্টি এর আগেও চারবার ভেঙেছে। প্রতিটি নির্বাচনের আগেই জাতীয় পার্টিতে ভাঙন দেখা দেয়। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। 

[৫] তিনি বলেন, বিকেলে জিএম কাদের একতরফাভাবে প্রার্থী তালিকা ঘোষণা করলেন, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। পার্টি পঞ্চমবারের মতো ভেঙেছে বলতে পারেন। তবে রওশন এরশাদ আমাকে বিকেলে জানিয়েছেন, তোমরা চিন্তা করো না, যা করি না কেন একসঙ্গেই থাকবো।

[৬] মসীহ বলেন, এবার রওশন এরশাদকে চ্যালেঞ্জ দিয়ে তার ঘনিষ্ঠ আত্মীয় দ্বারা পার্টিকে যে ভাঙা হলো, আমি জানি না কী অবস্থা হবে। এর আগে জাপা চারবার ভেঙেছে, এরশাদ ও রওশনের নেতৃত্বে পার্টি ঘুরে দাঁড়িয়েছে। রওশন এরশাদের নেতৃত্বে আমরা আবার ঘুরে দাঁড়াবে।

[৭] তিনি বলেন, ভাঙনের দায়ভার জিএম কাদেরকে নিতে হবে। ইতিহাস তার বিচার করবে, জাপা নেতারা তার বিচার করবে। রওশন এরশাদের সঙ্গে বসে আমরা করণীয় ঠিক করবো। এ পরিস্থিতিতে, এ ভাঙনের অবস্থায় তিনি (রওশন এরশাদ) নির্বাচনে যাবেন না। যতদিন পর্যন্ত এটা সেটেল না হবে উনি নির্বাচনে যাবেন না। জিএম কাদের ইচ্ছাকৃতভাবে আমাদের নির্বাচনের বাইরে রাখার ব্যবস্থা করেছেন। বেগম রওশন এরশাদ নৌকা বা অন্য কোনো প্রতীকে ভোট করবেন না।

[৮] রওশন এরশাদের জন্য ময়মনসিংহ-৪ আসন খালি রাখা প্রসঙ্গে তিনি বলেন, রওশন এরশাদ কোনোদিন দয়ার আসনে যাননি। দয়ার নির্বাচন উনি করবেন না। তারা রওশনের কোনো কথাই রাখেননি। এর আগে যোগ্যতা দিয়েই তিনি ভোট করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়