শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ০৬:১৪ বিকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২৩, ০৬:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরতালে সংহতি জানিয়ে এবি পার্টির সমাবেশ

আমিনুল ইসলাম: [২] প্রহসনের তফসিল বাতিল করে একতরফা ভোটারবিহীন নির্বাচন আয়োজন থেকে সরে এসে সকল রাজনৈতিক দলের অর্থবহ সংলাপ ডাকার জন্য আবারও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এবি পার্টি। 

[৩] সোমবার  বিকালে পল্টন বিজয় ৭১ চত্বরে অবৈধ সরকারের পদত্যাগ, প্রহসনমূলক নির্বাচনী তফসিল বাতিল ও সকল রাজনৈতিক বন্দীর মুক্তির দাবিতে চলমান আন্দোলন কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে আয়োজিত সংহতি সমাবেশে এবি পার্টি নেতারা এ আহ্বান জানান। ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইনের সঞ্চালনা ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়। 

[৪] সমাবেশে দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, জাতীয় ও আন্তর্জাতিক সকল মহলের উদ্বেগ ও আপত্তি উপেক্ষা করে বিতর্কিত নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে তা আওয়ামীলীগ ছাড়া সবাই প্রত্যাখান করেছে।

[৫] তিনি বলেন, তফসিলের আগে ২৮ অক্টোবরের ঘটনাকে পুঁজি করে গুরুত্বপূর্ণ নেতাসহ প্রায় ১৫ হাজার নেতা-কর্মী গ্রেপ্তারের ঘটনায় দেশবাসী ও বিশ্ব সম্প্রদায়ের কাছে দুরভিসন্ধি পরিস্কার হয়ে গেছে। এটা যে আবারও একটা ভোটারবিহীন একদলীয় নির্বাচন হতে যাচ্ছে তাতে কারও কোনও সন্দেহ নেই। তিনি আরও বলেন, প্রহসনের তফসিল বাতিল ও গ্রেপ্তার হওয়া নেতাদের মুক্তি দিয়ে একটি কার্যকর অর্থবহ সংলাপের মাধ্যমে সকলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে হবে। 

[৬] সংহতি সমাবেশে পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আমরা সরকারকে বার বার সতর্ক করার পরও  রোববার পররাষ্ট্রমন্ত্রী বন্ধু রাষ্ট্রসমূহের কূটনৈতিকদের নিয়ে কটাক্ষ করেছেন। সরকারকে বারবার সতর্ক করার পরেও তারা একতরফা নির্বাচনের পথে হাঁটছেন আর ব্যবসায়ীরা আওয়ামী লীগের তল্পি বাহক হয়ে  ভূমিকা রাখছেন। 

[৭] তিনি সবাইকে সতর্ক করে বলেন, এই প্রহসনের নির্বাচনে নির্বাচন কমিশন, দায়িত্ব পালনকারী কর্মকর্তা, যে সমস্ত ব্যবসায়ী শ্রমিকদের বেতন লুট করে আওয়ামী লীগকে পয়সা দিচ্ছেন কেউই রেহাই পাবেন না। সবাই স্যাংশনের আওতায় আসবেন। লুটের টাকা ভোগ করার সুযোগ পাবেন না। 

[৮] ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক বিএম নাজমুল হক বলেন, অবিলম্বে এই সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই দালাল নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে। সম্পাদনা: সমর চক্রবর্তী

এআই/এসসি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়