শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:১২ বিকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারের অপকর্মের জন্য মানুষ তাদের ক্ষমতায় দেখতে চায় না: মঈন খান

রিয়াদ হাসান: [২] বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান আরো বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রের লেবাসে নতুন করে বাকশাল কায়েম করেছে। তাই মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে।

[৩] তিনি বলেন, এই সরকারের দুর্নীতি-লুটপাটে দেশের মানুষ আজ অতিষ্ঠ। এরা উন্নয়নের নামে মেগা প্রকল্পে মেগা দুর্নীতি করে দেশকে ৫০ বছর পিছিয়ে দিয়েছে। 

[৪] শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন মঈন খান। জিয়া মঞ্চের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাদের নিয়ে জিয়ার কবরে এই শ্রদ্ধা জানান তিনি।

[৫] বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, একদফা দাবিতে আন্দোলন চলছে। চলমান জনসম্পৃক্ত আন্দোলনে এই সরকারকে বিদায় করে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ও জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

[৬] এ সময় আরো উপস্থিত ছিলেন জিয়া মঞ্চের সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সিনিয়র সহসভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ইকবাল, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল হোসেন প্রমুখ। পরে প্রয়াত নেতার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন তারা। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়