শিরোনাম
◈ নিষেধাজ্ঞার মধ্যেই নির্বাচনের আগে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার অনুমোদন ◈ পাকিস্তান থেকে কম দামে রেল কোচ ও ওয়াগন কিনতে আগ্রহী বাংলাদেশ ◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ০৯ জুন, ২০২৩, ০৭:৫৮ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৩, ০৭:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাম দলগুলো যুগপৎভাবে বিক্ষোভ করবে ১২ জুন

রিয়াদ হাসান: বিদ্যুতের লোডশেডিং বন্ধ, জ্বালানি সংকট নিরসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে ১২ জুন দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে কয়েকটি বাম দল ও জোট। এগুলো হচ্ছে বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা, বাংলাদেশ জাসদ ও ঐক্য ন্যাপ।

শুক্রবার (৯ জুন) বিকালে বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য রাজেকুজ্জামান রতন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সূত্র: বাংলা ট্রিবিউন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুতের লোডশেডিং বন্ধ, জ্বালানি সংকট নিরসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা এবং আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন উচ্ছেদ ও জনগণের রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠার দাবিতে দেশব্যাপী এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। বামদলগুলো যুগপৎভাবে কর্মসূচিটি পালন করবে। সম্পাদনা: তারিক আল বান্না

আরএইচ/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়